IPL 2026

কেকেআরের বিরুদ্ধে প্রথম রান করেই উল্লাস কোহলির! শূন্যের হ্যাটট্রিক না হওয়ায় বিরাট স্বস্তি

লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে শূন্যের গেরো কাটালেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২৩:৪৯
cricket

কেকেআরের বিরুদ্ধে প্রথম রান করার পর বিরাট কোহলি। ছবি: রয়টার্স।

ক্রিকেটে অর্ধশতরান বা শতরানের পর উল্লাস স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রথম রান করার পরেই উল্লাস খুব একটা দেখা যায় না। রায়পুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেটাই করতে দেখা গেল বিরাট কোহলিকে।

Advertisement

লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। কেকেআরের বিরুদ্ধে এক রানও না করতে পারলে শূন্যের হ্যাটট্রিক হত তাঁর। সেই লজ্জার মুখে পড়তে হয়নি কোহলিকে। শূন্যের গেরো কাটিয়েছেন তিনি।

কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষ বলে ব্যাট করতে যান কোহলি। সৌরভ দুবের বল হালকা হাতে খেলে এক রান নেন তিনি। তার পরেই দেখা যায়, শূন্যে হাত ছুড়ে উল্লাস করছেন কোহলি। দর্শকেরাও হাততালি দেন। তাঁদের দিকে তাকিয়ে হাত দেখান কোহলি। তাঁর মুখের হাসি বুঝিয়ে দেয়, শূন্যের গেরো কাটিয়ে কতটা স্বস্তি পেয়েছেন।

শুধু শূন্যের গেরো কাটানো নয়, কেকেআরের বিরুদ্ধে শতরানও করেন কোহলি। ১৯৩ রান তাড়া করতে নেমে দায়িত্ব নিয়ে দলকে জয়ে নিয়ে যান তিনি। গত দু’টি ম্যাচে রান না পাওয়ায় কমলা টুপির দৌড়ে পিছিয়ে পড়েছিলেন কোহলি। কেকেআরের বিরুদ্ধে অর্ধশতরান তাঁকে আবার ফিরিয়ে দিয়েছে প্রথম দশে।

Advertisement
আরও পড়ুন