Cristiano Ronaldo

Cristiano Ronaldo: রোনাল্ডোর শটে আহত মহিলা নিরাপত্তারক্ষী, ম্যাচের পর পেলেন সিআর সেভেনের জার্সি

ম্যাচ শেষ হওয়ার পর আহত নিরাপত্তারক্ষীকে নিজের জার্সিও উপহার দেন রোনাল্ডো।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩২
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার

মঙ্গলবার ইয়ং বয়েজের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে গা ঘামাচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই সময় গোলে শট নিতে গেলে বল লাগে নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে। মাটিতে লুটিয়ে পড়েন সেই নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে ছুটে যান রোনাল্ডোম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার এই আচরণ মন কেড়ে নেয় দর্শকদের।

ম্যাচ শেষ হওয়ার পর আহত নিরাপত্তারক্ষীকে নিজের মহা মূল্যবান জার্সিও উপহার দেন রোনাল্ডো। এই ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যদিও জয় পায়নি ইউনাইটেড। রোনাল্ডো গোল করলেও ১-২ গোলে হেরেছে তারা। তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে গোটা দলকে। তবে সিআর সেভেনের আচরণে মুগ্ধ সকলেই।

আহত নিরাপত্তারক্ষীকে দেখতে ছুটে এসেছেন রোনাল্ডো

আহত নিরাপত্তারক্ষীকে দেখতে ছুটে এসেছেন রোনাল্ডো টুইটার

রোনাল্ডোর জার্সি হাতে নিরাপত্তারক্ষী

রোনাল্ডোর জার্সি হাতে নিরাপত্তারক্ষী টুইটার

Advertisement
আরও পড়ুন