FIDE Bans Chess Player

নাবালিকা প্রতিপক্ষদের আপত্তিকর ছবি, চিঠি! ১২ বছরের জন্য নির্বাসিত পুরুষ দাবাড়ু

নাবালিকা প্রতিপক্ষদের আপত্তিকর ছবি ও চিঠি পাঠানোর অভিযোগ উঠেছিল এক পুরুষ দাবাড়ুর বিরুদ্ধে। ফলে তাঁকে ১২ বছরের জন্য নির্বাসিত করেছে দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘ফিডে’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৪
sports

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কড়া পদক্ষেপ করল ‘ফিডে’। নাবালিকা প্রতিপক্ষদের আপত্তিকর ছবি ও চিঠি পাঠানোর অভিযোগ উঠেছিল এক পুরুষ দাবাড়ুর বিরুদ্ধে। তাঁকে ১২ বছরের জন্য নির্বাসিত করেছে দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement

লাটভিয়ার ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম) আন্দ্রেস স্ত্রেকোভসের বিরুদ্ধে বেশ কয়েক জন মহিলা দাবাড়ু অভিযোগ করেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই নাবালিকা। তাঁদের অভিযোগ, প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে আপত্তিকর চিঠি, পর্ন ছবি এমনকি, ব্যবহৃত কন্ডোমও পাঠাতেন স্ত্রেকোভস। তার ফলে অনেক দাবাড়ু মানসিক সমস্যায় পড়েছিলেন।

ঘটনার তদন্ত শুরু করে ফিডে। স্ত্রেকোভসের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়। ফলে প্রথমে তাঁকে ৫ বছরের জন্য নির্বাসিত করা হয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানেননি স্ত্রেকোভস। এমনকি, ফিডে-র সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন তিনি। ফলে তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করেছে দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ১২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে স্ত্রেকোভসকে। তাঁর ইন্টারন্যাশনাল মাস্টারের তকমা কেড়ে নেওয়া হয়েছে।

ফিডে-র সভাপতি আরকাদি ভরকোভিচ জানিয়েছেন, কোনও রকমের দোষ বরদাস্ত করা হবে না। খেলোয়াড়দের সম্মান ও তাঁদের মানসিক স্বাস্থ্য ফিডে-র কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই কেউ যদি সেই নিয়ম ভাঙে তা হলে তাঁর বিরুদ্ধে কসড়া পদক্ষেপ করা হবে। ফিডে-র শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়ে তৎপর। স্ত্রেকোভসকে শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত তৈরি করতে চাইছে তারা।

Advertisement
আরও পড়ুন