UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল, বিশ্বের প্রথম দল হিসাবে নজির গড়ল আর্তেতার দল

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় পর্বে আতলেতিকো মাদ্রিদকে ১-০ হারিয়ে দিয়েছে আর্সেনাল। দুই পর্ব মিলিয়ে তারা জিতেছে ২-১ ব্যবধানে। সেই সঙ্গে একটি নজিরও গড়ে ফেলেছে মিকেল আর্তেতার দল। সেটি কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১০:৪৬
football

আর্সেনাল ফুটবলারদের উচ্ছ্বাসের মুহূর্ত। ছবি: রয়টার্স।

প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আতলেতিকো মাদ্রিদের। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বে তাদের ১-০ হারিয়ে দিয়েছে আর্সেনাল। দুই পর্ব মিলিয়ে তারা জিতেছে ২-১ ব্যবধানে। সেই সঙ্গে একটি নজিরও গড়ে ফেলেছে মিকেল আর্তেতার দল। সেই নজির আর কোনও দলের নেই।

Advertisement

৪৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। তবে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিতর্ক তৈরি হল একাধিক পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে। দুই দলই দাবি করেছে পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার।

প্রথম ঘটনা ৫১ মিনিটে। জিউলিয়ানো সিমিয়োনেকে বক্সে ফেলে দেওয়া হয়। তিনি গোলে শট মারতে যাবেন এমন মুহূর্তে পিছন থেকে এসে গ্যাব্রিয়েল ফেলে দেন তাঁকে। তাঁর বাবা তথা আতলেতিকো কোচ দিয়েগো চেঁচিয়ে জার্মান রেফারি ড্যানিয়েল সিবার্টের দৃষ্টি আকর্ষণ করেন। তবে ভিডিয়ো রিভিউয়ে পেনাল্টি দেওয়া হয়নি।

জিউলিয়ানো সিমিয়োনে বলেছেন, “সবটা বেশ দ্রুত ঘটেছে। তবে শটটা মারার মুহূর্তে ও আমাকে ধাক্কা দেয়। তাই ঠিক করে শট নিতে পারিনি। রেফারি কেন ভিডিয়ো দেখার সিদ্ধান্ত নিলেন না বুঝলাম না।” এর পর আঁতোয়া গ্রি‌জ়ম্যানকেও বক্সে ফেলে দেওয়া হয়। তবে সেটি ফাউল দেওয়ার বদলে রেফারি আগের একটি ঘটনার জন্য আতলেতিকোর বিপক্ষে ফাউল দেন।

এ দিকে, বিশ্বের প্রথম দল হিসাবে একটি চ্যাম্পিয়ন্স লিগে ১৪ বা তার বেশি ম্যাচ খেলে একটিতেও হারেনি আর্সেনাল। এই নজির কারও নেই। অপরাজিত থেকে ট্রফি জেতার সুযোগও রয়েছে তাদের।

Advertisement
আরও পড়ুন