Bengal Football

Women’s Football: মহিলা ফুটবলে বাংলার ২০ গোল, রঞ্জিতার একারই আট

কেরলে চলছে মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেখানে শুক্রবার তৃতীয় ম্যাচে দুরন্ত খেললেন বাংলার মেয়েরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৯:২০
জিতলেন বাংলার মহিলারা।

জিতলেন বাংলার মহিলারা। প্রতীকী ছবি

কেরলে চলছে মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেখানে শুক্রবার তৃতীয় ম্যাচে দুরন্ত খেললেন বাংলার মেয়েরা। তেলঙ্গানাকে ২০-০ ব্যবধানে উড়িয়ে দিলেন তাঁরা। ম্যাচের শুরু থেকেই গোলের বন্যা শুরু হয়। অতিরিক্ত সময়েও গোল হয়েছে।

বাংলার হয়ে একাই আট গোল করেছেন হুইড্রোম রঞ্জিতা দেবী। ম্যাচের ২০, ২৫, ৩৪, ৩৯, ৪৭, ৫৮, ৭১ এবং ৯০ মিনিটে তিনি গোলগুলি করেন। এ ছাড়াও বাংলার হয়ে হ্যাটট্রিক করেছেন দুই মহিলা ফুটবলার। এঁরা হলেন নাওরেম সুমিলা চানু এবং গীতা দাস। গীতা প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। বাংলার হয়ে দুটি করে গোল করেছেন কাজল দাস এবং সন্ধ্যা মাইতি। একটি গোল দুলার মারান্ডির।

Advertisement

এর আগে পঞ্জাবের বিরুদ্ধে গোলশূন্য এবং তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ ড্র করেছিল বাংলার মহিলা দল। তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পঞ্জাব। তারাই গিয়েছে কোয়ার্টার ফাইনালে।

Advertisement
আরও পড়ুন