Football

ওড়িশাকে হারিয়ে জাতীয় যুব ফুটবলে সেরা বাংলা

সোমবার ফাইনালে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই ১৮বার এই প্রতিযোগিতায় সেরা হল বাংলা। জোড়া গোল করে ম্যাচের সেরা শুভদীপ সর্দার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ০৮:৪০

—প্রতীকী চিত্র।

জাতীয় যুব ফুটবল বি সি রায় ট্রফির টিয়ার ওয়ান-এ চ্যাম্পিয়ন বাংলা। সোমবার ফাইনালে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই ১৮বার এই প্রতিযোগিতায় সেরা হল বাংলা। জোড়া গোল করে ম্যাচের সেরা শুভদীপ সর্দার। গোল করে ২ ও ৭২ মিনিটে।


বাংলা দলের ছয় জন ফুটবলারের উত্থান খড়দহের বাংলা ফুটবল অ্যাকাডেমি থেকে। ফুটবলার, কোচ ও অন্যান্য সদস্যের পাশাপাশি বাংলা ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘বাংলাই আগামী দিনে পথ দেখাবে।’’ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন