FIFA World Cup 2026

বিশ্বকাপে ব্রাজ়িল, ইংল্যান্ডের ম্যাচ কি এগিয়ে আনা হচ্ছে? জল্পনার মাঝে উত্তর দিল ফিফা, প্রকাশ্যে আয়োজকদের পরিকল্পনা

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচ এগিয়ে আনার পরিকল্পনা করেছিল ফিফা। ফলে এগিয়ে আনতে হত ব্রাজ়‌িল বনাম নরওয়ে ম্যাচও। শনিবার এই জল্পনার উত্তর দিল ফিফা। কী বলেছে তারা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৯:৪২
football

অনুশীলনে ফুরফুরে ভিনিসিয়াস, নেমার। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচ এগিয়ে আনার পরিকল্পনা করেছিল ফিফা। ফলে এগিয়ে আনতে হত ব্রাজ়‌িল বনাম নরওয়ে ম্যাচও। শনিবার এই জল্পনার উত্তর দিল ফিফা। জানাল, দু’টি ম্যাচই হবে নির্ধারিত সময়ে।

Advertisement

শোনা গিয়েছিল, মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচের আগে আবহাওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এমনকি বন্যার সম্ভাবনাও ছিল। ফলে অ্যাজ়টেকা স্টেডিয়ামে হতে চলা ম্যাচ এগিয়ে আনা যায় কি না তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছিল ফিফার অন্দরে। মেক্সিকোর ম্যাচ এগোলে ব্রাজ়‌িলের ম্যাচও এগোতে হত। তবে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, দু’টি ম্যাচই নির্ধারিত সময়ে শুরু হবে। ভারতীয় সময়ে রবিবার রাতে ব্রাজ়িল এবং সোমবার ভোরে মেক্সিকোর ম্যাচ রয়েছে।

শেষ ৩২-এ মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচ বজ্রপাতের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। তার আগে গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ইরাক ম্যাচ প্রথমার্ধদের পর ১৩১ মিনিট বন্ধ ছিল। তবে খেলা যে দিন, সে দিন সে ভাবে বজ্রপাতের সম্ভাবনা ছিল না বলে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছিল। তার পরেই ফিফার অন্য একটি পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে।

‘দ্য অ্যাথলেটিক’-এর খবর অনুযায়ী, দর্শকদের নিরাপত্তা দিতে এবং ঝামেলা এড়াতেই ম্যাচ এগিয়ে আনতে চেয়েছিল ফিফা। ইকুয়েডরকে হারানোর পর মত্ত অবস্থায় মেক্সিকোর সমর্থকদের উৎসব চলাকালীন চার সমর্থকের মৃত্যু হয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে অনুরোধ করেছেন শান্ত ভাবে উৎসব পালন করার জন্য। কিন্তু ফিফা ঝুঁকি নিতে চাইছিল না। তারা ম্যাচটি এগিয়ে আনার চেষ্টা করেছিল। তা অবশ্য হচ্ছে না। এত কম সময়ে ম্যাচের সময় পরিবর্তন করার জন্য যে প্রস্তুতি দরকার, তা সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত।

Advertisement
আরও পড়ুন