FIFA World Cup 2022

মেসি না এমবাপে, কার হাতে বিশ্বকাপ দেখতে চান শাহরুখ খান? জানিয়ে দিলেন নিজেই

বিশ্বকাপের ফাইনালে কোন দলকে সমর্থন করছেন শাহরুখ খান? লিয়োনেল মেসির আর্জেন্টিনা? নাকি কিলিয়ান এমবাপের ফ্রান্স? জবাবে কী বললেন শাহরুখ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ২২:২৬
বিশ্বকাপের ফাইনালে মেসি, এমবাপের মধ্যে কাকে সমর্থন করছেন শাহরুখ?

বিশ্বকাপের ফাইনালে মেসি, এমবাপের মধ্যে কাকে সমর্থন করছেন শাহরুখ? —ফাইল চিত্র

বিশ্বকাপের ফাইনালে কার হাতে বিশ্বকাপ দেখতে চান? লিয়োনেল মেসি, না কিলিয়ান এমবাপে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সমস্যায় পড়লেন শাহরুখ খান। শেষ পর্যন্ত কার নাম করলেন তিনি?

নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ। তাঁদের ১৫ মিনিট সময় দিয়েছিলেন। তার মধ্যে যার যা প্রশ্ন, তা করতে বলেছিলেন। সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন শাহরুখ। সেখানে যেমন ‘পাঠান’ ছবিকে নিয়ে প্রশ্ন এসেছিল, তেমনই প্রশ্ন এসেছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে। তারই জবাব দিতে গিয়ে সমস্যায় পড়ে য়ান শাহরুখ।

Advertisement

এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, ‘‘বিশ্বকাপের ফাইনালে আপনি কাকে সমর্থন করবেন?’’ জবাবে শাহরুখ বলেন, ‘‘মন বলছে মেসি। তাই না? কিন্তু এমবাপের খেলা দেখতেও খুব ভাল লাগে।’’ শাহরুখের কথা থেকেই স্পষ্ট, সরাসরি কোনও একটি দলকে সমর্থন করছেন না তিনি। কিন্তু তাঁর মন বলছে, মেসি জিতলে বেশি আনন্দ পাবেন।

২০১৪ সালের পরে আরও এক বার বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছেন মেসি। আগের বার জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর। কিন্তু এ বার বিশ্বকাপ জিততে মরিয়া মেসি। এ বারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। পাঁচটি গোল করেছেন। তিনটি গোল করিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জিততে চাইছেন তিনি।

অন্য দিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফ্রান্স। ব্রাজিলের পরে দ্বিতীয় দল হিসাবে পর পর দু’টি বিশ্বকাপ জিততে পারে তারা। এমবাপে ভাল ছন্দে রয়েছেন। তিনিও পাঁচটি গোল করেছেন। পর পর দু’টি বিশ্বকাপ জেতার লক্ষ্যেই নামবে ফ্রান্স।

Advertisement
আরও পড়ুন