FIFA World Cup 2026

বিশ্বকাপে নজির এমবাপেদের, ৯৬ বছরের ইতিহাসে প্রথম দেশ হিসাবে কীর্তি ফ্রান্সের

সুইডেনের বিরুদ্ধে ফ্রান্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিলিয়ান এমবাপে এবং মাইকেল ওলিসে। এমবাপে দু’টি গোল করেছেন। দু’টি গোল করিয়েছেন ওলিসে। একটি গোল করেছেন ব্র্যাডলি বার্কোলা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২০:০১
Picture of Football

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপেদের ফুটবল নজর কেড়েছে। একই সঙ্গে একটি নজিরও গড়েছে দিদিয়ের দেশঁর দল।

Advertisement

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে যা কখনও হয়নি, তাই করে দেখিয়েছে ফ্রান্স। প্রথম দেশ হিসাবে বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচে তিন বা তার বেশি গোল করল ফ্রান্স। এমবাপেদের এই রেকর্ডের কথা সমাজমাধ্যমে জানিয়েছে ফিফাও। বুধবার সুইডেনের বিরুদ্ধে ফ্রান্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমবাপে এবং মাইকেল ওলিসে। এমবাপে দু’টি গোল করেছেন। দু’টি গোল করিয়েছেন ওলিসে। একটি গোল করেছেন ব্র্যাডলি বার্কোলা।

সুইডেনকে ৩-০ ব্যবধানে হারানোর আগে গ্রুপের ম্যাচে নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলেন এমবাপেরা। ইরাকের বিরুদ্ধে জয় এসেছিল ৩-০ ব্যবধানে। এ বার বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতেছিল দেশঁর দল। গত বিশ্বকাপ ফাইনালেও আর্জেন্টিনার বিরুদ্ধে ৩ গোল দিয়েছিলেন এমবাপেরা। এই নিয়ে সাত বার বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে উঠল দু’বারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

প্রিকোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানিকে হারানো প্যারাগুয়ে। আগামী ৫ জুলাই ফিলাডেলফিয়ায় হবে সেই ম্যাচ।

Advertisement
আরও পড়ুন