FIFA World Cup 2026

তৃতীয় ম্যাচের আগে ধাক্কা জার্মানির, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফুটবলার, সমস্যা হতে পারে রক্ষণে

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নামার আগে ধাক্কা খেল জার্মানি। আইভরি কোস্ট ম্যাচে চোট পেয়েছিলেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। তিনি আর প্রতিযোগিতায় খেলতে পারবেন না। সোমবার জার্মানির তরফে সরকারি ভাবে এ খবর জানানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২১:৫৫
sports

নিকো শ্লটারবেক। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নামার আগে ধাক্কা খেল জার্মানি। আইভরি কোস্ট ম্যাচে চোট পেয়েছিলেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। তিনি আর প্রতিযোগিতায় খেলতে পারবেন না। সোমবার জার্মানির তরফে সরকারি ভাবে এ খবর জানানো হয়েছে। পরিবর্ত হিসাবে কোনও ফুটবলারও নেওয়া যাবে না এখন।

Advertisement

আইভরি কোস্ট ম্যাচে প্রথমার্ধে চোট পেয়েছিলেন শ্লটারবেক। তাঁকে বিরতিতে তুলে নেওয়া হয়। নামানো হয় আন্তোনিয়া রুডিগারকে। তিনিই পরের ম্যাচ থেকে সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারেন বলে মনে করা হচ্ছে।

রবিবার শ্লটারবেকের এমআরআই স্ক্যান করা হয়েছিল। সেখানেই চোটের গুরুতর অবস্থার প্রমাণ পাওয়া গিয়েছে। শ্লটারবেকের লিগামেন্ট ছিঁড়েছে বলে জানা গিয়েছে। অন্তত দু’মাস তিনি খেলতে পারবেন না।

কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, “আমরা শ্লটিকে মিস্ করব। অসাধারণ ডিফেন্ডার যে পিছন থেকে খেলাটা তৈরি করতে পারত। এটা ওরই বিশ্বকাপ হতে পারত। আমরা গত কালই ওর আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলাম। তবে ও ইতিবাচক আছে। এখন দলের সঙ্গেই থাকবে।”

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত দল বদলানো যায়। কিন্তু প্রতিযোগিতার মাঝে কেউ চোট পেলে তাঁর পরিবর্ত ফুটবলার নেওয়া যায়। দলের থেকেই কাউকে বেছে নিতে হয়। গোলকিপারদের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম রয়েছে।

Advertisement
আরও পড়ুন