FIFA World Cup 2026

বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির, ৯৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মেক্সিকোর ১৭ বছরের মিডফিল্ডার গিলবার্তো মোরা

ক্লাব তিজুয়ানার হয়ে গত দু’মরসুম ধরে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন গিলবার্তো মোরা। বছর বয়সের মধ্যেই মেক্সিকোর সর্বোচ্চ লিগে ৫০টির বেশি ম্যাচ খেলে হয়ে গিয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৯:১৫
picture of football

গিলবার্তো মোরা। ছবি: এক্স।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন গিলবার্তো মোরা। মেক্সিকোর ১৭ বছরের মিডফিল্ডার ভেঙে দিলেন ৯৬ বছরের রেকর্ড। তিনিই এখন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের কনিষ্ঠতম বিশ্বকাপার।

Advertisement

দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছেন মেক্সিকো। এই ম্যাচে তিন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের রেফারি উইল্টন সাম্পাইয়ো। এক মধ্যে প্রায় সকলের অলক্ষ্যে নজির গড়েছেন মোরা। মেক্সিকোর ফুটবল ইতিহাসে নতুন পঙক্তি সংযোজন করলেন ১৭ বছরের মিডফিল্ডার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৫ মিনিটে মাঠে নামার সঙ্গে সঙ্গে নজির গড়েছেন তিনি। মেক্সিকোর সবচেয়ে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে বিশ্বকাপের ম্যাচ খেললেন তিনি। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে মেক্সিকোর হয়ে খেলেছিলেন ম্যানয়েল রোসাস। সে সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ১৩৪ দিন। মোরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেন ১৭ বছর ২৪০ দিন বয়সে। ভেঙে দিলেন রোসাসের ৯৬ বছরের নজির।

মোরাকে মেক্সিকোর অন্যতম সেরা সম্ভাবনাময় মিডফিল্ডার হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাঁর দক্ষতায় আস্থা রেখেছেন কোচ জাভিয়ের আগুইরে। ক্লাব তিজুয়ানার হয়ে গত দু’মরসুম ধরে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন মোরা। কেড়ে নিয়েছেন জাতীয় দলের কোচের নজর। ১৭ বছর বয়সের মধ্যেই মেক্সিকোর সর্বোচ্চ লিগে ৫০টির বেশি ম্যাচ খেলে হয়ে গিয়েছে তাঁর। বেশ কয়েকটি গোল করেছেন। সতীর্থদের গোল করতে সাহায্যও করেছেন। ২০২৫ সালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। এ বার বিশ্বকাপেও সেই নজির গড়লেন মোরা।

Advertisement
আরও পড়ুন