FIFA World Cup 2026

বিশ্বকাপের মাঝে দায়িত্ব, বিশ্বকাপের মাঝেই অবসর! মাত্র ১৮ দিনেই পদত্যাগ মেসির আর্জেন্টিনাকে হারানো কোচের

বিশ্বকাপের মাঝে তাঁকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বাদ গিয়েছে তাঁর দল। ফলে বিশ্বকাপের মাঝেই পদত্যাগ করলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০০:৫৪
football

ফুটবল বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

দায়িত্ব পাওয়ার মাত্র ১৮ দিনের মধ্যে পদত্যাগ করলেন টিউনিশিয়ার কোচ হার্ভে রেনার্ড। বিশ্বকাপের মাঝে তাঁকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বাদ গিয়েছে তাঁর দল। ফলে বিশ্বকাপের মাঝেই পদত্যাগ করলেন তিনি।

Advertisement

বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ১-৫ গোলে হারের পর কোচ সাবরি লামৌচিকে সরিয়ে দেয় টিউনিশিয়া। কোচ করা হয় রেনার্ডকে। বিশ্বকাপের মাঝেই দায়িত্ব নেন তিনি। তাতে অবশ্য ফল বদলায়নি। পরের দুই ম্যাচে জাপানের কাছে ০-৪ ও নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হেরে বিদায় নেয় টিউনিশিয়া।

দলের বিদায়ের পরেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন রেনার্ড। অবশেষে সেটাই করলেন তিনি। ইনস্টাগ্রামে রেনার্ড লিখেছেন, “বিদায় নেওয়ার আগে টিউনিশিয়া ফুটবল সংস্থাকে ধন্যবাদ। ওরা ২০২৬ সালের বিশ্বকাপে আমাকে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। টিউনিশিয়ার কোচের দায়িত্ব সামলাতে পেরে গর্বিত। ওদের ভবিষ্যতের শুভেচ্ছা। আমি নিশ্চিত, আগামী দিনে টিউনিশিয়া আরও ভাল খেলবে। আমার যাত্রা এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।”

এর আগে বিশ্বকাপে আরও দুই দলকে কোচিং করিয়েছেন ৫৭ বছরের রেনার্ড। ২০১৮ সালের বিশ্বকাপে মরক্কো ও ২০২২ সালে সৌদি আরবের কোচ ছিলেন তিনি। তাঁর কোচিংয়েই কাতার বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি আরব। সে বার ওই একটি ম্যাচই হেরেছিলেন লিয়োনেল মেসিরা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

কোচ হিসাবে খুব কড়া ধাতের রেনার্ড। আর্জেন্টিনার বিরুদ্ধে সেই ম্যাচে প্রথমার্ধে ০-১ পিছিয়ে ছিল সৌদি। কিন্তু বিরতিতে কোচের বকুনি কাজে দেয়। ২-১ গোলে আর্জেন্টিনাকে হারায় সৌদি। কিন্তু গ্রুপ পর্ব টপকাতে পারেনি তারা। আরও এক বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তাঁর দল। ফলে বিশ্বকাপের মাঝেই কোচের দায়িত্ব ছাড়লেন তিনি।

Advertisement
আরও পড়ুন