CFL

কলকাতা লিগের প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষিত, তিন প্রধানের খেলা কবে, কোথায়, কখন?

কলকাতা লিগের প্রথম দুটি রাউন্ডের সূচি ঘোষণা করে দিল আইএফএ। প্রথম ম্যাচে খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। তিন প্রধান কবে খেলবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ২২:২১
picture of football

—প্রতীকী চিত্র।

আসন্ন কলকাতা লিগের প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করে দিল আইএফএ। পূর্ব ঘোষণা মতোই ২৫ জুন শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। প্রথম দিনই মাঠে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। প্রথম রাউন্ডে তারা খেলবে সাদার্ন সমিতির বিরুদ্ধে। কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে সেই ম্যাচ।

তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানেরও প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করা হয়েছে। তিন প্রধানের মধ্যে প্রথমে মাঠে নামছে মোহনবাগান। ৫ জুলাই প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঠচক্র। নৈহাটির স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে সেই ম্যাচ ।পরের দিন, অর্থাৎ ৬ জুলাই মাঠে নামবে মহামেডান। নিজেদের মাঠে তারা খেলবে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। দুপুর সাড়ে ৩টে থেকে শুরু সেই ম্যাচ। ১০ জুলাই নামছে ইস্টবেঙ্গল। তারা খেলবে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল মাঠে সেই ম্যাচটিও শুরু দুপুর সাড়ে ৩টে থেকে।

Advertisement

দ্বিতীয় রাউন্ডে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ১২ জুলাই খেলতে নামবে মোহনবাগান। তাদের খেলা রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে। একই দিনে নিজেদের মাঠে মহামেডান খেলবে ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। দুটি ম্যাচই শুরু দুপুর সাড়ে ৩টে থেকে। ইস্টবেঙ্গল ১৩ জুলাই নিজেদের মাঠে খেলবে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন