ATK Mohun Bagan

নর্থইস্টের বিরুদ্ধে কোন পথে জিতল এটিকে মোহনবাগান

নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান। এই দলের বিরুদ্ধেই শেষ ম্যাচে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৯:৪৪

—ফাইল চিত্র

জয় পেল মোহনবাগান।

৮৭ মিনিট | গোওওওওওল | একটি গোল শোধ করল নর্থইস্ট।

Advertisement

৭৬ মিনিট | গোওওওওওল | ফের গোল করলেন বুমোস। জয়ের পথে এক পা এগিয়ে গেল সবুজ-মেরুন।

৬৫ মিনিট | গোলের সামনে একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারল না মোহনবাগান।

৫২ মিনিট | গোওওওওওল | বুমোসের গোলে এগিয়ে গেল মোহনবাগান।

শেষ প্রথমার্ধের খেলা।

৪২ মিনিট | গোওওওওওল | গোল শোধ করলেন লিস্টন কোলাসো। হেড করে গোল শোধ করলেন তিনি।

৪০ মিনিট | সহজ সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান। গোলের সামনে সহজ সুযোগ পেয়েও হাতছাড়া করল সবুজ-মেরুন।

৩০ মিনিট | গোলের সামনে ফ্রি কিক পেয়েছে মোহনবাগান। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না তারা।

১৫ মিনিট | এখনও পিছিয়ে সবুজ-মেরুন। বার বার আক্রমণে উঠলেও গোল করতে ব্যর্থ রয় কৃষ্ণরা।

২ মিনিট | গোওওওওওল | শুরুতেই গোল খেয়ে পিছিয়ে গেল মোহনবাগান। নর্থইস্টের হয়ে গোল করলেন ভিপি সুহের।

নতুন কোচের অধীনে খেলতে নামল এটিকে মোহনবাগান। টানা চার ম্যাচে জয় নেই সবুজ-মেরুনের। এমন অবস্থায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন আন্তনিয়ো হাবাস। তাঁর বদলে দায়িত্ব নিয়েছেন জুয়ান ফেরান্দো। নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান। এই দলের বিরুদ্ধেই শেষ ম্যাচে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

Advertisement
আরও পড়ুন