ISL 2022-23

আইএসএল ফাইনালে টিকিটের দাম কত? ম্যাচ শুরুর আগে ভরপুর বিনোদন গোয়ার মাঠে

আগামী শনিবার আইএসএলের ফাইনাল খেলতে নামছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। তার আগে রয়েছে বিনোদনের বন্দোবস্ত। দর্শকদের সুযোগ রয়েছে পুরস্কার জেতারও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৮:০০
Picture of ATK Mohun Bagan footballers celebrating

সেমিফাইনালে হায়দরাবাদ এফসিকে হারিয়ে আইএসএলের ফাইনালে উঠে উল্লাস এটিকে মোহনবাগানের ফুটবলারদের। —ফাইল চিত্র

শনিবার আইএসএলের ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে নামবে দু’দল। ম্যাচ শুরুর আগে সমর্থকদের জন্য ভরপুর বিনোদনের ব্যবস্থা করেছে আইএসএল কর্তৃপক্ষ।

ডিজে থেকে শুরু করে কার্নিভালেরও বন্দোবস্ত রাখা হয়েছে গোয়ার মাঠে। খেলা শুরুর আগে সমাপ্তি অনুষ্ঠান হবে। সেখানেই পারফর্ম করবেন ডিজে চেতস। এ ছাড়া গোয়ার ব্যান্ড ‘এ টোয়েন্টি সিক্স’ও পারফর্ম করবে মাঠে। দর্শকদের জন্য ফিফা মোবাইল স্টল ও গেম জ়োন থাকবে। ফিফার স্টলে পুরস্কার জেতার সুয়োগ পাবেন দর্শকরা।

Advertisement

সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে ফাইনাল। তার আগে বিকাল ৪টে থেকে শুরু হবে কার্নিভাল। সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত হবে সেই কার্নিভাল। সেটা শেষ হওয়ার পরে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। ৭.১৫ মিনিট পর্যন্ত হবে সেই অনুষ্ঠান। তার পরে শুরু হবে খেলা।

আইএসএল ফাইনালের টিকিটের সব থেকে কম দাম ১০০ টাকা। বুক মাই শো থেকে টিকিট কেনা যাবে। এ ছাড়া আইএসএলের ওয়েবসাইটে গিয়েও টিকিট কিনতে পারবেন দর্শকরা।

এটিকে এখনও পর্যন্ত তিন বার আইএসএল জিতেছে। কিন্তু মোহনবাগানের সঙ্গে তাদের সংযুক্তির পর থেকে চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্য দিকে বেঙ্গালুরুও এক বার চ্যাম্পিয়ন হয়েছে। এ বার এটিকে মোহনবাগানের সামনে সুযোগ রয়েছে আরও এক বার ট্রফি নিজেদের দখলে আনার। সেই লক্ষ্যেই ফাইনাল খেলতে নামবেন প্রীতম কোটালরা।

Advertisement
আরও পড়ুন