Lionel Messi

Lionel Messi: ইটালির সামনে আর্জেন্টিনা, ওয়েম্বলিতে জুনে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবেন মেসিরা

ইউরো কাপ বিজয়ী এবং কোপা আমেরিকা বিজয়ী দলের মধ্যে শেষ বার ২৯ বছর আগে ম্যাচ হয়েছিল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৯:৫৪
মেসিদের খেলা জুনে

মেসিদের খেলা জুনে ফাইল ছবি

আগামী ১ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে ইটালির মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। ইউরো কাপ এবং কোপা আমেরিকার বিজয়ী দলের মধ্যে এই ম্যাচ হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। সব ঠিক ঠাক থাকলে এই ম্যাচে দেখা যাবে লিয়োনেল মেসিকেও। এই ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালিসিমা’।

ইউরো কাপ বিজয়ী এবং কোপা আমেরিকা বিজয়ী দলের মধ্যে শেষ বার ২৯ বছর আগে ম্যাচ হয়েছিল। গত বছরই সেই ম্যাচ ফের চালু করার ব্যাপারে রাজি হয় উয়েফা এবং কনমেবল। গত বছর ডিসেম্বরে এটাও জানানো হয়, ব্রাজিল এবং আর্জেন্টিনা এর পর থেকে উয়েফা নেশন্স লিগে খেলবে।

Advertisement

১৯৯৩ সালে শেষ বার ইউরো এবং কোপার বিজয়ী দলের মধ্যে খেলা হয়েছিল। গত বছর এই ওয়েম্বলি স্টেডিয়ামেই ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ইটালি। অন্য দিকে, ব্রাজিলের ঘরের মাঠে রিয়ো দ্য জেনেইরোতে তাদের ১-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

Advertisement
আরও পড়ুন