Attack on Jewish Citizen

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! গ্রেফতার হামলাকারী, পুলিশ বলল ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’

ইহুদি নিরাপত্তা গোষ্ঠী ‘শোমরিম’-এর সহায়তায় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২৩:৪৫
দিনের আলোয় হামলা ইহুদি নাগরিকের উপর, ধরা পড়ল সিসিটিভিতে।

দিনের আলোয় হামলা ইহুদি নাগরিকের উপর, ধরা পড়ল সিসিটিভিতে। ছবি: রয়টার্স।

ইরান যুদ্ধের আবহে এ বার ‘সন্ত্রাসবাদী হামলা’ ব্রিটেনের রাজধানী শহরে! বুধবার লন্ডনের উত্তরাংশে প্রকাশ্য রাস্তায় দুই ইহুদি নাগরিকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী।

Advertisement

সংবাদ সংস্থা বিবিসি জানাচ্ছে, বুধবার সকালে লন্ডনের ইহুদি অধ্যুষিত গোল্ডার্স গ্রিন এলাকায় হামলার ঘটনাটি ঘটে। পরে ইহুদি নিরাপত্তা গোষ্ঠী ‘শোমরিম’-এর সহায়তায় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলেছে লন্ডন পুলিশ।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই হামলার ঘটনাকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে চিহ্নিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। গত কয়েক সপ্তাহে লন্ডনে ইহুদিদের কয়েকটি বসতি এবং উপাসনালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল লন্ডনে। এর পর ছুরিকাঘাতের ঘটনা ঘটল। এর আগে, গত বছরের অক্টোবরে ব্রিটেনের উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেস্টারে ইহুদিদের একটি উপাসনালয়ে হামলায় দুজন নিহত হয়েছিলেন। সেখানে হামলাকারীও নিহত হয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন