UEFA Euro 2024

‘এমবাপেকে কার্টুনের মতো দেখতে’, ইউরো শুরুর আগেই অধিনায়ককে ব্যঙ্গ করলেন সতীর্থ

কিলিয়ান এমবাপেকে ব্যঙ্গ করলেন তাঁর দলের সতীর্থ। ফ্রান্সের অধিনায়ককে নিঞ্জা টার্টেলের মতো দেখতে বললেন মার্কাস থুরাম। কেন এমন বললেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ১৮:৩৬
Kylian Mbappe

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

এক সাংবাদিক ভুল করে মার্কাস থুরামকে ডেকেছিলেন কিলিয়ান এমবাপে বলে। তাতে নিজের দলের অধিনায়ককেই ব্যঙ্গ করলেন ফরাসি ফুটবলার। এক কার্টুন চরিত্রের সঙ্গে তুলনা করলেন এমবাপের।

Advertisement

সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ফ্রান্সের। তার আগে সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক থুরামকে ডাকেন এমবাপে বলে। তাতে থুরাম বলেন, “আমি এমবাপের থেকে বেশি সুন্দর দেখতে। নিঞ্জা টার্টেলের মতো দেখতে নই।”

এই মাসের শুরুতেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। এখন তিনি ফ্রান্সের অধিনায়কও। বিশ্বকাপের পর অবসর নেন হুগো লরিস। সেই জায়গায় অধিনায়ক করা হয় এমবাপেকে। তাঁর নেতৃত্বে ইউরো কাপ খেলবে ফ্রান্স।

তবে ইউরো কাপের আগেই ফ্রান্সের দলে ভাইরাস আক্রমণ হয়। তাতে একাধিক ফুটবলার জ্বরে ভুগছিলেন। যে কারণে এমবাপে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। যদিও সোমবারের ম্যাচের আগে সকলে সুস্থ হয়ে যাবেন বলে জানা গিয়েছে। ফ্রান্সের গ্রুপে অস্ট্রিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস এবং পোলান্ড।

Advertisement
আরও পড়ুন