Kolkata Derby

পিছিয়ে গেল কলকাতা ডার্বি, ৩ মে হচ্ছে না বড় ম্যাচ, নতুন তারিখ জানিয়ে দিল আইএসএল

চলতি আইএসএলে কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল ৩ মে। তা হচ্ছে না। নতুন তারিখ জানিয়ে দিল আইএসএল। দু’সপ্তাহ পিছিয়ে গিয়েছে ময়দানের ‘বড় ম্যাচ’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৩:১০
football

মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের একটি মুহূর্ত। — ফাইল চিত্র।

চলতি আইএসএলে কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল ৩ মে। তা হচ্ছে না। নতুন তারিখ জানিয়ে দিল আইএসএল। দু’সপ্তাহ পিছিয়ে গিয়েছে ময়দানের ‘বড় ম্যাচ’। আগামী ১৭ মে এই ম্যাচ হবে। সময় পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, সন্ধ্যা ৭.৩০-এই হবে ম্যাচ। বৃহস্পতিবার মোহনবাগান একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে।

Advertisement

আইএসএলের সূচি ঘোষণার সময়ই জানানো হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ৩ মে। তখনও পশ্চিমবঙ্গে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। পরে ঠিক হয়, ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবে। তার আগের দিন ডার্বি আয়োজন করা যে সম্ভব নয় এটা বোঝা গিয়েছিল আগেই। সেটাই চূড়ান্ত হল।

উল্লেখ্য, কিছু দিন আগেই মোহনবাগানের একটি ম্যাচ পিছিয়ে গিয়েছে নির্বাচনের কারণে। আগামী ২৬ এপ্রিল যুবভারতীতে হওয়ার কথা ছিল ইন্টার কাশী ম্যাচ। সেটি পিছিয়ে হবে ১২ মে।

এ বারের আইএসএল হচ্ছে একটিই পর্বে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে সুইস ফরম্যাটে এক বার করেই খেলবে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। এই মুহূর্তে লিগের শীর্ষে রয়েছে মুম্বই সিটি। ৬ ম্যাচে তাদের ১৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৩। তারা দ্বিতীয় স্থানে। ইস্টবেঙ্গল রয়েছে চারে। ৬ ম্যাচে তাদের ১১ পয়েন্ট।

Advertisement
আরও পড়ুন