Cristiano Ronaldo and Lionel Messi

সৌদি সরকারের উপর ক্ষুব্ধ রোনাল্ডোর ক্লাব বদলের সম্ভাবনা, আমেরিকা ছেড়ে নিজের প্রথম ক্লাবে ফিরতে পারেন মেসি

ইন্টার মায়ামির হয়ে কিছু দিন আগেই নতুন চুক্তি সই করেছেন। হঠাৎই লিয়োনেল মেসির ক্লাব বদল নিয়ে জল্পনা জোরদার হল। নিজের প্রথম ক্লাবে ফিরতে পারেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও সৌদি আরব ছেড়ে পাড়ি দিতে পারেন অন্য ক্লাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬
football

(বাঁ দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিয়োনেল মেসি (ডান দিকে)। — ফাইল চিত্র।

ইন্টার মায়ামির হয়ে কিছু দিন আগেই নতুন চুক্তি সই করেছেন। হঠাৎই লিয়োনেল মেসির ক্লাব বদল নিয়ে জল্পনা জোরদার হল। নিজের প্রথম ক্লাবে ফিরতে পারেন মেসি। আর্জেন্টিনার ক্লাবকর্তার কথাই তেমনই জল্পনা তৈরি হয়েছে। এ দিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও সৌদি আরব ছেড়ে পাড়ি দিতে পারেন অন্য ক্লাবে। তবে এখনই দু’জনের ক্লাব বদলের সম্ভাবনা নেই।

Advertisement

বার্সেলোনায় যোগ দেওয়ার আগে মেসি নিজের ছোটবেলা কাটিয়েছেন জন্মস্থান রোসারিয়োর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ়ে। বহু বার সাক্ষাৎকারে ছোটবেলার ক্লাবে ফেরার কথা বলেছেন তিনি। সেই ক্লাবেরই এক কর্তার কথায় জল্পনা বেড়েছে। ওল্ড বয়েজ়ের সহ-সভাপতি জুয়ান ম্যানুয়েল মেদিনা বলেছেন, “২০২৭-এর প্রথমার্ধে লিয়ো যাতে আমাদের ক্লাবের হয়ে খেলতে পারে তার চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “এটা এমন একটা পরিকল্পনা যাতে নিউওয়েলসকে বদলে দেবে। রোসারিয়ো শহর, এই প্রদেশ এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য এই কাজ করতে চাই।”

উল্লেখ্য, মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ পর্যন্ত। এর মাঝেই তুরস্কের এক সাংবাদিক দাবি করেছেন, মেসি সে দেশের ক্লাব গালাতাসারেতে যোগ দিতে পারেন। বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখতে তুরস্কের ক্লাবের হয়ে চার মাসের জন্য সই করতে পারেন মেসি। মোট ১২টি ম্যাচ খেলবেন। তবে কোনও অ্যাওয়ে ম্যাচ খেলবেন না।

এ দিকে, ক্লাবে অর্থ বিনিয়োগ নিয়ে সৌদি সরকারের অধীনস্থ সংস্থার প্রতি রোনাল্ডো ক্ষুব্ধ। আল রিয়াধের বিরুদ্ধে খেলেননি আল নাসেরের হয়ে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আল হিলালকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। শোনা যাচ্ছে, সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ক্লাব ছাড়তে পারেন তিনি। তবে কোন ক্লাবে যাবেন তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন