Lionel Messi

এখনও চোটে কাবু মেসি, লিয়োকে ছাড়া খেলতে নেমে লিগস কাপ থেকে বিদায় ইন্টার মায়ামির

কোপার ফাইনালে চোট পেয়েছিলেন। সেই চোট সারেনি এখনও। ফলে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামা হয়নি লিয়োনেল মেসির। তাঁর অনুপস্থিতিতে লিগস কাপ থেকে বিদায় নিল মায়ামি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ১৭:৩৭
football

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট সারেনি এখনও। ফলে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামা হয়নি লিয়োনেল মেসির। তাঁর অনুপস্থিতিতে লিগস কাপ থেকে বিদায় নিল মায়ামি। লুই সুয়ারেস, সের্জিয়ো বুস্কেৎসরা দলকে জেতাতে পারলেন না। গত বারের এমএলএস বিজয়ী কলম্বাস ক্রুয়ের কাছে ২-৩ গোলে হেরে গিয়েছে মায়ামি।

Advertisement

এই মরসুমে এমএলএসে সবার উপরে রয়েছে মায়ামি। গত বার মেসি আমেরিকার ক্লাবে যোগ দিয়ে প্রথম এই ট্রফিটিই উপহার দিয়েছিলেন। এ বার তাঁর অনুপস্থিতিতে সেই ট্রফি হাতছাড়া হল তাদের। কলম্বাসের হয়ে জোড়া গোল করলেন দিয়েগো রোসি। শনিবার কোয়ার্টার ফাইনালে নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে খেলবে কলম্বাস।

প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোজার গোলে ১০ মিনিটে এগিয়ে যায় মায়ামি। ৬২ মিনিটে ২-০ করেন দিয়েগো গোমেজ়। দু’গোলে এগিয়ে থাকা সত্ত্বেও আচমকা ম্যাচ থেকে হারিয়ে যায় ইন্টার মায়ামি। ক্রিশ্চিয়ান রামিরেজ় কলম্বাসের হয়ে একটি গোল শোধ করেন। এর পর ৬৯ এবং ৮০ মিনিটে দু’টি গোল করে দলকে ম্যাচ জেতান রোসি।

Advertisement
আরও পড়ুন