Qatar World Cup 2022

Qatar World Cup: কাতারে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য হুড়োহুড়ি ভারতীয় সমর্থকদের

ভারতের এত কাছে এই প্রথম কোনও বিশ্বকাপ হচ্ছে। আকাশপথে চার ঘণ্টার সামান্য বেশি সময় লাগে। ফলে এই সুযোগ ছাড়তে চাইছেন না কেউই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ২১:৩১
কাতারে হবে এ বারের ফুটবল বিশ্বকাপ।

কাতারে হবে এ বারের ফুটবল বিশ্বকাপ। ছবি টুইটার

কাতারে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে গোটা বিশ্বের সমর্থকদের মধ্যে। আর সেই সমর্থকদের এক বড় অংশই ভারতের, যারা বিশ্বকাপের যোগ্যতা অর্জনই করেনি। ফিফা জানিয়েছে, সোমবার পর্যন্ত তাদের দপ্তরে ২৩ লক্ষ টিকিটের আবেদন জমা পড়েছে।

টিকিট ছাড়া শুরু করার পরেই ১২ লক্ষ আবেদন জমা পড়ে। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতের এত কাছে এই প্রথম কোনও বিশ্বকাপ হচ্ছে। আকাশপথে চার ঘণ্টার সামান্য বেশি সময় লাগে। ফলে এই সুযোগ ছাড়তে চাইছেন না কেউই।

Advertisement

ফিফা জানিয়েছে, টিকিটের আবেদনকারীদের তালিকায় ভারতীয় সমর্থকরা রয়েছেন সাতে। প্রথমে আয়োজক দেশ কাতার। এরপর যথাক্রমে আর্জেন্টিনা, ইংল্যান্ড, মেক্সিকো, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি রয়েছে। ভারতের পরে রয়েছে জার্মানি, ব্রাজিল এবং সৌদি আরবের নাম।

অনেকে প্রথমে ভেবেছিলেন কাতারে হোটেল এবং যাতায়াতের খরচ হিসাবে প্রচুর অর্থ লাগতে পারে। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আয়োজকরা। জানিয়েছেন, বহুমূল্যের হোটেল থাকলেও, সাধারণ সমর্থকদের থাকার মতো জায়গাও রয়েছে। ইতিমধ্যেই ফ্যান ভিলেজে ১ লক্ষ ৩০ হাজার ঘরের জায়গা রয়েছে।

Advertisement
আরও পড়ুন