Mohammedan SC

রাজস্থানকে হারিয়ে শীর্ষে মহমেডান

মহমনেডানের দুই গোলদাতা বিকাশ সিংহ এবং হন্ডুরাসের এদি ফার্নান্দেস। গত ম‌্যাচে লাল কার্ড দেখায় এই ম‌্যাচে ছিলেন না মিরাজল কাসিমোভ এবং অ‌্যালেক্সিস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ০৮:৩৪
football

নায়ক: দলের দ্বিতীয় গোলের পরে এদি। মহমেডান টুইটার।

এগিয়ে চলেছে মহমেডানের বিজয়রথ। শনিবার দ্বিতীয় অ‌্যাওয়ে ম‌্যাচে ডেকান এরিনায় ২-১ গোলে আন্দ্রে চের্নিশভের ছেলেরা হারালেন রাজস্থান ইউনাইটেড এফসিকে। মহমনেডানের দুই গোলদাতা বিকাশ সিংহ এবং হন্ডুরাসের এদি ফার্নান্দেস। গত ম‌্যাচে লাল কার্ড দেখায় এই ম‌্যাচে ছিলেন না মিরাজল কাসিমোভ এবং অ‌্যালেক্সিস। জয়ের ফলে ৫ ম‌্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট তালিকায় আবার শীর্ষে চলে গেল সাদা-কালো শিবির।

এ দিন ম‌্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেন ডেভিড লাললানসাঙ্গারা। প্রথম গোলটি আসে প্রথমার্ধের সংযুক্ত সময়ে বিকাশের পা থেকে। দ্বিতীয় তথা নিজের প্রথম গোল করেন এদি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে রাজস্থানের হয়ে একটি গোল করেন রাঘব গুপ্ত।

অন‌্য ম‌্যাচে নেরোকা এফসি ২-১ গোলে হারিয়েছে নামধারী এফসিকে। নেরোকার গোলদাতা সুশীল মেইতেই এবং অনিকেত পাঞ্চাল। নামধারীর একমাত্র গোলদাতা ইমানল সাদাবা।

আরও পড়ুন