FIFA World Cup 2026

বিশ্বকাপের নিয়মের বিরোধিতায় নেদারল্যান্ডসের ফুটবলার, ম্যাচ থামিয়ে জলপানের বিরতি মানতে পারছেন না ভ্যান ডাইক

উত্তর আমেরিকার গরমের কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দেওয়া হচ্ছে জলপানের বিরতি। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের মতে, জলপানের জন্য ম্যাচ বন্ধ রাখার কোনও দরকার নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৮:৩৩
football

নেদারল্যান্ডসের জলপানের বিরতি। ছবি: রয়টার্স।

উত্তর আমেরিকার গরমের কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দেওয়া হচ্ছে ‘হাইড্রেশন ব্রেক’ বা জলপানের বিরতি। দুই অর্ধে তিন মিনিট করে খেলা বন্ধ রাখা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এ বার মুখ খুললেন এক ফুটবলার। নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের মতে, জলপানের জন্য ম্যাচ বন্ধ রাখার কোনও দরকার নেই।

Advertisement

জাপান ম্যাচের পর তিনি বলেছেন, “জলপানের বিরতি বেশ মজার একটা জিনিস। বিশ্বকাপে প্রায় সব ম্যাচই আমি দেখেছি। প্রতি বারই দেখেছি জলপানের বিরতির সময় বিজ্ঞাপন দেখানো হচ্ছে। ব্যাপারটা একেবারেই পছন্দ নয় আমার। যাঁরা নিরপেক্ষ ভাবে টিভি দেখতে বসেছেন তাঁদের কাছেও ব্যাপারটা সুখকর নয়। যদি খুব গরম থাকে তা হলে জলপানের বিরতি দেওয়া যেতেই পারে। তবে সব ম্যাচে এটার দরকার আছে বলে মনে করি না। অনেকেই এটা নিয়ে কথা বলেছে।”

জাপান ম্যাচে ভ্যান ডাইক এবং ক্রিসেন্সিয়ো সামারভিল গোল করলেও দল জিততে পারেনি। এশিয়ার অন্যতম সেরা দেশের কাছে থমকে গিয়েছে নেদারল্যান্ডসের লড়াই। ড্রয়ের পর নিজের কৌশলে কোনও ত্রুটি খুঁজে পাননি কোচ রোনাল্ড কোম্যান। তিনি দোষ দিয়েছেন ফুটবলারদেরই।

কোম্যান বলেছেন, “দুই প্রান্ত দিয়ে আক্রমণের সময় আমরা সমস্যায় পড়ছিলাম। যদি ম্যাচের দিকে তাকান, দুটো গোলের সময়েই আমরা ঠিক করে রক্ষণ করতে পারিনি। ফুটবল বেশ মজার খেলা। জাপান দ্বিতীয় গোলের পরেই রক্ষণ করা শুরু করেছিল। তার পরেও আমরা তৃতীয় গোল করার জায়গায় চলে গিয়েছিলাম। তাই যাদের নামিয়ে তাদের নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।”

Advertisement
আরও পড়ুন