Kylian Mbappe

রিয়াল মাদ্রিদে গৃহযুদ্ধ! কোচের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এমবাপে, পাল্টা দিলেন আরবেলোয়াও, লিগ হারানোর পরেই প্রকাশ্যে দ্বন্দ্ব

রিয়াল মাদ্রিদ দলে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম একাদশে না রাখায় কোচের বিরুদ্ধে ক্ষিপ্ত কিলিয়ান এমবাপে। পাল্টা দিলেন আলভারো আরবেলোয়াও। সব মিলিয়ে, রিয়ালে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৯:০৪
football

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

কিছু দিন আগেই বার্সেলোনার কাছে হেরে স্পেনের ঘরোয়া লিগ হাতছাড়া রয়েছে রিয়াল মাদ্রিদের। এ বার দলের মধ্যেও গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম একাদশে না রাখায় কোচের বিরুদ্ধে ক্ষিপ্ত কিলিয়ান এমবাপে। পাল্টা দিলেন আলভারো আরবেলোয়াও। সব মিলিয়ে, রিয়ালে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

Advertisement

বৃহস্পতিবার রাতে রিয়াল ২-০ জিতেছে ওভিয়েদোর বিরুদ্ধে। সেই ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে সমর্থকদের ব্যঙ্গের সামনে পড়েন এমবাপে। শোনা গিয়েছে, তাঁর বাঁপায়ের হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি।

যদিও ম্যাচের পর এমবাপে বলেন, “আমি ১০০ শতাংশ ফিট। আমি আজ শুরুতে খেলিনি কারণ কোচ বলেছেন আমি দলের চতুর্থ স্ট্রাইকার। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভিনিসিয়াস এবং গঞ্জালো গার্সিয়ার পরে। আমি সেটা মেনে নিয়েছি। আমি শুরু থেকে খেলার জন্য তৈরি ছিলাম। এই সিদ্ধান্ত কোচের। ওঁর উপর তো রাগ করা যায় না। ওঁর সিদ্ধান্তকে সমীহ করতেই হয়। আমি কঠোর পরিশ্রম করে যাব।”

তবে এমবাপের যাবতীয় কথা উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ আরবেলোয়া। তিনি বলেছেন, “আমার দলে তো চার জন স্ট্রাইকারই নেই। আমি এমন কোনও কথা এমবাপেকে বলিনি। হয়তো ও আমার কথা বুঝতে পারেনি। জানি না আপনাদের কী বলব। কখনওই এমবাপেকে বলিনি ও চতুর্থ পছন্দের স্ট্রাইকার।”

Advertisement
আরও পড়ুন