FIFA World Cup 2026

রবিবার বিশেষ ব্যাজ এবং জার্সি পরে জাপান-টিউনিশিয়া ম্যাচ খেলাবেন রোমানিয়ার রেফারি কোভাচ, কোন স্বীকৃতি দিল ফিফা?

ইস্তভান কোভাচের মতো সোনালি ব্যাজ লাগিয়ে আর কোনও রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি বিশ্বকাপে। স্বাভাবিক ভাবেই তাঁর ব্যাজ নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৫:১১
picture of football

ইস্তভান কোভাচের হাতে বিশেষ ব্যাজ লাগানো জার্সি। ছবি: এক্স।

বিশ্বকাপে জাপান-টিউনিশিয়া ম্যাচে পরিচালনার দায়িত্বে থাকবেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাচ। জার্সির হাতায় সোনালি রঙের বিশেষ একটি ব্যাজ লাগিয়ে ম্যাচ খেলাবেন তিনি। জার্সিতে থাকবে সোনালি স্ট্রাইপও। যা ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের একাংশের।

Advertisement

কোভাচের মতো সোনালি ব্যাজ লাগিয়ে আর কোনও রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি বিশ্বকাপে। স্বাভাবিক ভাবেই তাঁর ব্যাজ নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। কেন ওই ব্যাজ ব্যবহার করবেন তিনি। কী কৃতিত্ব তাঁর? ৪১ বছরের কোভাচ এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

সেই অর্থে কোভাচের কোনও কৃতিত্ব নেই। ফিফা বা অন্য কোনও সংস্থা তাঁকে কোনও বিশেষ সম্মানও দেয়নি। ওই ব্যাজ তাঁকে দিয়েছে ফিফাই। কারণ রবিবারের জাপান-টিউনিশিয়া ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচ। ফিফার রেফারিদের ডিরেক্টর পিয়েরলুইজি কোলিনা ম্যাচের আগেই বিশেষ ব্যাজটি প্রকাশ্যে নিয়ে এসেছেন। তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফির ছবি। সঙ্গে লেখা, ‘ম্যাচ ১০০০ ফিফা বিশ্বকাপ।’

কোলিনা বলেছেন, ‘‘জাপান-টিউনিশিয়া ম্যাচটি হবে ১০০০তম। বিশ্বকাপের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি ম্যাচ। এই ম্যাচ যে রেফারি পরিচালনা করবেন, তাঁর তো একটা প্রাপ্তি হওয়া উচিত। সোনালি রঙের একটা ব্যাজ। তার উপর ১০০০তম ম্যাচের কথা লেখা রয়েছে। বিশেষ জার্সিতে সোনালি স্ট্রাইপও থাকছে।’’

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল। এ বার ৯৬ বছর পূর্ণ হল। আগামী বিশ্বকাপ হবে শতবর্ষে। তার আগেই ম্যাচ সংখ্যা ১০০০ পার করে যাবে।

Advertisement
আরও পড়ুন