East Bengal vs Mohun Bagan

কলকাতা ডার্বিতে ড্র করে সুবিধা ইস্টবেঙ্গলের, ট্রফির লড়াইয়ে আছে মোহনবাগানও, কার সামনে কী অঙ্ক?

রবিবার ইস্টবেঙ্গল বা মোহনবাগান কোনও দলই হাসিমুখে মাঠ ছাড়তে পারল না। ডার্বি শেষ হল ১-১ স্কোরে। তবে সুবিধাজনক জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। ২১ মে ঠিক হয়ে যাবে আইএসএল কোন দলের হাতে উঠবে। কার সামনে কী অঙ্ক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২২:২৪
football

কলকাতা ডার্বির একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

কলকাতা ডার্বি যার, আইএসএল তার। এই প্রেক্ষাপটেই রবিবার যুবভারতীতে ছিল ম্যাচ। দিনের শেষে অবশ্য ইস্টবেঙ্গল বা মোহনবাগান কোনও দলই হাসিমুখে মাঠ ছাড়তে পারল না। ডার্বি শেষ হল ১-১ স্কোরে। তবে গোলপার্থক্যের বিচারে সুবিধা জনক জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। ২১ মে ঠিক হয়ে যাবে আইএসএল কোন দলের হাতে উঠবে। ইস্টবেঙ্গল বা মোহনবাগান বা অন্য দলও আইএসএল জেতার দৌড়ে রয়েছে। কার সামনে কী অঙ্ক?

Advertisement

ইস্টবেঙ্গলের সম্ভাবনা

১) খুব সহজ। শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই তারা লিগ জিতবে। অন্য কারও দিকে তাকাতে হবে না। শুধু খেয়াল রাখতে হবে মোহনবাগান যেন ইস্টবেঙ্গলের গোলপার্থক্যকে টপকে না যায়।

২) শেষ ম্যাচে কাশীর সঙ্গে ড্র হলে, মোহনবাগানকেও ড্র করতে হবে এসসি দিল্লির বিরুদ্ধে। সে ক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে ২৪। তবে সে ক্ষেত্রে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচও ড্র হতে হবে।

৩) শেষ ম্যাচে ইস্টবেঙ্গল হারলে, মোহনবাগানকেও হারতে হবে এবং পঞ্জাব-মুম্বই ম্যাচ ড্র হতে হবে।

মোহনবাগানের সম্ভাবনা

১) শেষ ম্যাচে জিততেই হবে। তার পরেও তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলের দিকে। যদি ইস্টবেঙ্গলও জেতে, তা হলে লাল-হলুদের থেকে তাদের গোলপার্থক্য বেশি থাকতে হবে। সে ক্ষেত্রে মোহনবাগানকে অন্তত সাত গোলের ব্যবধানে জিততে হবে। ইস্টবেঙ্গলের জয়ের ব্যবধান যত বেশি হবে, মোহনবাগানকে তত বেশি গোল দিতে হবে।

২) যদি মোহনবাগান ড্র করে, তা হলে ইস্টবেঙ্গলকে অবশ্যই হারতে হবে এবং পঞ্জাব-মুম্বই ম্যাচ ড্র হতেই হবে। না হলে মোহনবাগানের লিগ জেতার সম্ভাবনা নেই।

৩) হারলে মোহনবাগানের কাছে কোনও সুযোগ নেই। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গলও যদি হারে তা হলেও গোলপার্থক্যে মোহনবাগান তাদের থেকে পিছিয়ে থাকবে।

Advertisement
আরও পড়ুন