French Open 2021

French Open 2021: জোকারের বিরুদ্ধে নামার আগে ফরাসি ওপেনের রেকর্ড ভুলে গিয়েছেন লাল সুরকি রাজা নাদাল

বুধবার দিয়েগো শোয়ার্ৎজম্যানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন রাফা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৮:৩০
সেমিফাইনালে নাদাল।

সেমিফাইনালে নাদাল। ছবি: রয়টার্স

১৩ বারের ফরাসি ওপেন বিজয়ী সেমিফাইনালে খেলবেন নোভাক জোকোভিচের বিরুদ্ধে। প্রতিযোগিতার শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে নামার আগে উত্তেজিত রাফায়েল নাদাল। অপেক্ষা করে রয়েছেন ম্যাচে নামার।

বুধবার দিয়েগো শোয়ার্ৎজম্যানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন রাফা। সেমিফাইনালে তিনি খেলবেন জোকোভিচের বিরুদ্ধে। নাদাল বলেন, “এটা সব সময়ই বড় লড়াই। জিততে হলে নিজের সেরা খেলাটা বার করে আনতে হবে এই ম্যাচে। এই ম্যাচ জিততে হলে নিজের কাছে পরিষ্কার থাকতে হবে কী করতে চাইছি সেই বিষয়ে। টেনিসের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে চলেছি।”

Advertisement

এখনও অবধি ৫৭ বার মুখোমুখি হয়েছেন নাদাল এবং জোকোভিচ। ২৮ বার জিতেছেন নাদাল। সুরকির কোর্টে ২০১৬ সালের পর নাদালকে হারাতে পারেননি জোকোভিচ। ফরাসি ওপেনের সেমিফাইনালে কখনও হারেননি নাদাল। সুরকির কোর্টে ১০৫টি ম্যাচ জিতেছেন নাদাল। তিনি বলেন, “জানি ফরাসি ওপেনে সংখ্যার বিচার আমি এগিয়ে। তবে সেটা নিয়ে বলতে চাই না। কেরিয়ারের শেষে এটা নিয়ে আনন্দ করা যেতে পারে। কিন্তু এখন এটা নিয়ে কথা বলার সময় নয়।”

Advertisement
আরও পড়ুন