Pakistan Hockey Team

রাস্তায় রাস্তায় ঘুরতে হল পাকিস্তানের খেলোয়াড়দের! টাকার অভাবে হোটেলের ভাড়া মেটাতে পারেনি বোর্ড

বিদেশের মাটিতে খেলতে গিয়ে সমস্যায় পাকিস্তানের হকি দল। হোটেলের ভাড়া মেটাতে না পারায় রাস্তায় রাস্তায় ঘুরতে হল খেলোয়াড়দের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭
cricket

পাকিস্তানের হকি দলের কয়েক জন খেলোয়াড়। ছবি: এক্স।

ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলছে পাকিস্তান। কিন্তু অন্য একটি প্রতিযোগিতা খেলতে গিয়ে সমস্যায় তাড়া। বিদেশের মাটিতে খেলতে গিয়ে সমস্যায় পাকিস্তানের হকি দল। হোটেলের ভাড়া মেটাতে না পারায় রাস্তায় রাস্তায় ঘুরতে হল খেলোয়াড়দের।

Advertisement

এফআইএইচ প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়ার হোবার্টে গিয়েছে পাকিস্তানের হকি দল। প্রতিযোগিতায় খুব একটা ভাল জায়গায় নেই তারা। সামনে জার্মানি, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। কিন্তু তার আগেই সমস্যায় পড়লেন খেলোয়াড়েরা। যে হোটেলে তাঁদের থাকার কথা ছিল, তার ভাড়া মেটাতে পারেনি পাকিস্তান হকি সংস্থা। ফলে ঘণ্টার পর ঘণ্টা মালপত্র নিয়ে রাস্তায় কাটাতে হয় খেলোয়াড়দের।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রথমে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জানানো হয়েছিল, ক্যানবেরায় একটি হোটেল ভাড়া করা হয়েছে তাঁদের জন্য। পাকিস্তান স্পোর্টস বোর্ড ও হকি সংস্থা সেই হোটেলের ভাড়া মিটিয়ে দিয়েছে বলেও জানানো হয়। কিন্তু খেলোয়াড়েরা ক্যানবেরা পৌঁছে দেখেন, হোটেলে তাঁদের নামে কোনও ঘর ভাড়া নেই।

জানা গিয়েছে, সেই পরিস্থিতিতে পাকিস্তান স্পোর্টস বোর্ড ও হকি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পাকিস্তানের হকি দলের কোচ তাহির জ়মান। কারণ, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সময়ের মধ্যে অনেক তফাত। লাহৌর থেকে লম্বা যাত্রা করে এমনিতেই ক্লান্ত ছিলেন খেলোয়াড়েরা। তার পরেও অপেক্ষা করতে হয় তাঁদের।

বাধ্য হয়ে হোটেলের বাইরে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় খেলোয়াড়দের। কয়েক ঘণ্টা পর স্পোর্টস বোর্ড ও হকি সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহির। তার পরে হোটেলে ঘরের সমস্যা মেটে। কিন্তু যত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ ছিলেন তার থেকে কম ঘর পাওয়া যায়। ফলে একটি ঘরে দু-তিন জন খেলোয়াড়কে থাকতে হচ্ছে।

Advertisement
আরও পড়ুন