ishant sharma

India vs England 2021: ইশান্তের জায়গায় ইংল্যান্ড সিরিজের প্রথম একাদশে জায়গা হতে পারে মহম্মদ সিরাজের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা বাড়ছে মহম্মদ সিরাজের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে না খেলানোয় প্রশ্ন উঠেছিল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৮:২৮
ইশান্তের জায়গায় খেলবেন সিরাজ?

ইশান্তের জায়গায় খেলবেন সিরাজ?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা বাড়ছে মহম্মদ সিরাজেরবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে না খেলানোয় প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজে সেই ভুল করতে চায় না বিরাট কোহলীর ভারত।

বিশ্ব টেস্ট ফাইনালে দুই স্পিনার খেলানোয় এমনিই ভারত ব্যাকফুটে ছিল। তার উপর সিরাজের জায়গায় অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে খেলানোয় প্রশ্ন ওঠে। প্রথম ইনিংসে ইশান্ত তিন উইকেট নিয়েছিলেন। তবু বিশেষজ্ঞদের ধারণা ছিল, ওই পরিস্থিতিতে ইশান্তের থেকেও সিরাজ বেশি কার্যকরী হতেন।

Advertisement

অস্ট্রেলিয়ায় গিয়ে ভাল খেলেছিলেন সিরাজ। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও ভাল বোলিং করেছেন। সব মিলিয়ে, ৫টি টেস্টে তাঁর ১৬টি উইকেট রয়েছে।

দুর্দান্ত লাইন এবং লেংথে বল করার জন্য সিরাজের প্রশংসা করেছেন অনেকেই। তার মধ্যে কোহলী এবং কোচ রবি শাস্ত্রী যেমন রয়েছেন, তেমনই ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন।

পাশাপাশি, অস্ট্রেলিয়ায় থাকাকালীন তাঁর বাবার মৃত্যু হলেও দেশে ফেরেননি সিরাজ। তাঁর মানসিক কাঠিন্যেরও প্রশংসা হয়েছে।

Advertisement
আরও পড়ুন