ICC World Test Championship

WTC final 2021: শুক্রবার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই শুরু হয়ে যাবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ

ইংল্যান্ডের মাটিতে সেই দেশের সময় অনুযায়ী সকাল ১১টা থেকেই ম্যাচ শুরু হওয়ার রীতি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ০৯:৫৮
ভারতীয় সময় দুপুর ৩টে থেকে খেলতে নামবে ভারত এবং নিউজিল্যান্ড।

ভারতীয় সময় দুপুর ৩টে থেকে খেলতে নামবে ভারত এবং নিউজিল্যান্ড। ছবি: টুইটার থেকে

ম্যাচ শুরু হওয়ার সময়ে পরিবর্তন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ৩০ মিনিট আগে। শুক্রবার ভারতীয় সময় দুপুর ৩টে থেকে খেলতে নামবে ভারত এবং নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের মাটিতে সেই দেশের সময় অনুযায়ী সকাল ১১টা থেকেই ম্যাচ শুরু হওয়ার রীতি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তা হচ্ছে না। বিরাট কোহলী এবং কেন উইলিয়ামসন টসের জন্য মাঠে নামবেন ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিটে। ম্যাচ এগিয়ে আসার ফলে পেসাররা বাড়তি সুবিধা পাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

ইংল্যান্ডে এই সময় বৃষ্টির আশঙ্কা থেকেই যায়। সেই কারণে আইসিসি একদিন বেশি সময় রেখেছে। ৫ দিনের খেলায় বৃষ্টির জন্য সময় নষ্ট হলে ষষ্ঠ দিনে খেলা হবে। ৩০ মিনিট আগে খেলা শুরু করে আরও কিছুটা বাড়তি সময় ২ দলকে দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাকে দলে রেখেই নামবেন কোহলীরা। জোড়া স্পিনারে ভরসা রাখছে ভারত।

Advertisement
আরও পড়ুন