হেরে হতাশ কোহলী। ছবি রয়টার্স
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিল নিউজিল্যান্ড। চার মেরে দলকে জেতালেন রস টেলর (অপরাজিত ৪৭)। অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত থাকলেন ৫২ রানে।
NEW ZEALAND ARE THE INAUGURAL ICC WORLD TEST CHAMPIONSHIP WINNERS 🎉#WTC21 Final | #INDvNZ | @BLACKCAPS pic.twitter.com/HMIaYI32Az
— ICC (@ICC) June 23, 2021
দুরন্ত ইনিংস খেললেন উইলিয়ামসন। অর্ধশতরান কিউই অধিনায়কের। নিউজিল্যান্ডের দরকার মাত্র ৬ রান।
উইলিয়ামসনের ক্যাচ ফেলে দিলেন বুমরা।
জিততে গেলে ১০ ওভারে দরকার ১৪ রান।
জিততে গেলে ১১ ওভারে দরকার ২৪।
জিততে গেলে ১২ ওভারে ২৮ দরকার।
জিততে গেলে ১৩ ওভারে ৩০ দরকার।
জিততে গেলে ১৪ ওভারে ৩১ দরকার।
১৫ ওভারে ৩৫ দরকার নিউজিল্যান্ডের।
৩৭ ওভারে ১০০ ছুঁল নিউজিল্যান্ড। জিততে গেলে ১৬ ওভারে ৩৯ দরকার।
জিততে গেলে ১৭ ওভারে ৪৩ দরকার।
জয়ের জন্য দরকার ১৮ ওভারে ৪৭
জয়ের লক্ষ্য ক্রমশই কমছে কিউইদের কাছে।
জিততে গেলে দরকার ৫০ রান। ক্রিজে রয়েছেন উইলিয়ামসন (২২) এবং টেলর (২৭)
বিরাট সুযোগ হাতছাড়া ভারতের। বুমরার বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন টেলর। তা ফেলে দিলেন পূজারা।
ম্যাচের মাঝেই হঠাৎ অসুস্থ বোধ করছিলেন পন্থ। তাঁর জায়গায় উইকেটকিপিং করতে নামলেন ঋদ্ধিমান।
ধাক্কা সামলে নিয়েছেন রস টেলর এবং কেন উইলিয়ামসন। জয়ের দিকে এগোচ্ছে নিউজিল্যান্ড।
লাথামের পর এবার কনওয়েকেও ফিরিয়ে দিলেন অশ্বিন। ক্রমশ ম্যাচে ফেরাচ্ছেন ভারতকে।
এগিয়ে এসে মারতে গিয়েছিলেন টম লাথাম। অশ্বিনের বল মিস করেন। স্টাম্প করে দিলেন পন্থ।
ধরে খেলছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। চা-বিরতির আগে উইকেট পড়েনি। জিততে গেলে ৪৫ ওভারে লাগবে ১২০ রান।
Tea in Southampton ☕️
— ICC (@ICC) June 23, 2021
A steady start from the @BLACKCAPS in their pursuit of the target. #WTC21 Final | #INDvNZ | https://t.co/ijtgttb0lU pic.twitter.com/yi3kCHTJ0f