R Praggnanandhaa

নজির প্রজ্ঞানন্দের, এক সপ্তাহে দু’বার কার্লসেনকে হারালেন ২০ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার

চতুর্থ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। দ্বিতীয় বার হারালেন কালো ঘুঁটি নিয়ে খেলে। দু’বারই বিশ্বের এক নম্বর দাবাড়ুকে ভুল করতে বাধ্য করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২২:৫৮
Picture of Chess

রমেশবাবু প্রজ্ঞানন্দ। ছবি: এক্স।

নজির গড়লেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। অসলোয় আয়োজিত নরওয়ে দাবায় বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারালেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। নিজের দেশে ২০ বছরের প্রজ্ঞানন্দের কাছে জোড়া হার অস্বস্তি বাড়িয়েছে কার্লসেনের।

Advertisement

বেশ কিছু দিন ধরেই চেনা ফর্মে নেই কার্লসেন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি প্রজ্ঞানন্দ। ভারতের প্রথম দাবাড়ু হিসাবে একই প্রতিযোগিতায় কার্লসেনকে দু’বার হারালেন তিনি। কালো ঘুঁটি নিয়েও বেশ আগ্রাসী ভাবে খেলতে শুরু করেন প্রজ্ঞানন্দ। প্রথম দিকে কার্লসেনকে তেমন সমস্যা ফেলতে পারেননি। তবে সময় যত এগিয়েছে, কার্লসেন চাপে পড়েছেন। প্রজ্ঞানন্দের আগ্রাসী চালের মোকাবিলায় অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়ে ভুল করে বসেন। তা থেকেই জয় ছিনিয়ে নেন প্রজ্ঞানন্দ। এই জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন প্রজ্ঞানন্দ। বাঁচিয়ে রেখেছেন খেতাব জয়ের আশা।

চতুর্থ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে কার্লসনকে হারিয়ে ছিলেন প্রজ্ঞানন্দ। সে দিনও বিশ্বের এক নম্বর দাবাড়ুকে চাপে ফেলে ভুল করতে বাধ্য করেছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। উল্লেখ্য, ২০২৪ সালের প্রথম বার কার্লসেনকে হারান প্রজ্ঞানন্দ।

Advertisement
আরও পড়ুন