IPL 2024

মানসিক সমস্যার পর নতুন সমস্যায় ভুগছেন বিরাটের দলের অলরাউন্ডার

এত দিন মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এ বার জানালেন তাঁর শারীরিক সমস্যা রয়েছে। সেই কারণে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৯:২২
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আগের ম্যাচে খেলেননি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে জানিয়েছিলেন যে, তাঁর মানসিক সমস্যা রয়েছে। সেই কারণেই খেলেননি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই ম্যাচেও খেলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। এ বার তাঁর সমস্যা শারীরিক।

Advertisement

এ বারের আইপিএলে ছ’ম্যাচে ম্যাক্সওয়েল করেছেন ৩২ রান। তাঁর ব্যাটে রান নেই। বল করেও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। এর পর তিনি নিজেই খেলবেন না বলে জানান। কেকেআর ম্যাচের আগে ম্যাক্সওয়েল বলেন, “আমার কোমরে সমস্যা রয়েছে। চোট সারানোর জন্য কয়েক দিন বিশ্রামে থাকব। কয়েক দিন ধরে অনুশীলন করছি। ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করছি। যে মুহূর্তে বুঝতে পারব আমি খেলার জন্য তৈরি, নিজে থেকেই দলকে জানিয়ে দেব সেটা।”

ম্যাক্সওয়েল কবে মাঠে ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না। তিনি বলেন, “ফেরার জন্য আমি কোনও তারিখ ভাবিনি। হয়তো তিনটে ম্যাচ খেলব না। যে দিন মনে হবে আমি তৈরি, সে দিন খেলব। এ ভাবেই হয়। আমি দলে জায়গা পাওয়ার মতো খেলতে পারিনি। সেই পর্যায়ে খেলতেই পারিনি আমি এই বছর।”

এর মাঝেই ম্যাক্সওয়েল আমেরিকার মেজর ক্রিকেট লিগে যোগ দিয়েছেন। সেখানে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হবে সেই প্রতিযোগিতা। ম্যাক্সওয়েল বলেন, “গত বছর এই প্রতিযোগিতা আমি দূর থেকে দেখেছি। বেশ ভাল লেগেছে। এ বার খেলতে চাই। তবে এখনও অনেক সময় বাকি আছে ওই প্রতিযোগিতা শুরু হতে।”

Advertisement
আরও পড়ুন