IPL 2024

অস্ত্রোপচারের পরেই বিপত্তি, ব্যাট করতে নামছেন শেষের দিকে, কী হয়েছে ধোনির

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ন’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। তার পর থেকেই সমালোচনা হচ্ছিল তাঁর। ধোনি দায়িত্ব নিয়ে খেলছেন না বলেও অনেকে আঙুল তুলছিলেন। কিন্তু কেন এত পড়ে ব্যাট করতে নামছেন ধোনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১৬:০৬
MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

চেন্নাই সুপার কিংস যে মাঠেই খেলতে যাচ্ছে, সেখানেই হলুদ জার্সি পরে সমর্থকেরা চলে আসছেন। এর মূল কারণ অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে দেখার জন্যই মাঠে ভিড় করছেন সমর্থকেরা। কিন্তু পায়ে চোট রয়েছে তাঁর। সেই কারণেই বেশি ক্ষণ ব্যাট করতে পারছেন না ধোনি।

Advertisement

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ন’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। তার পর থেকেই সমালোচনা হচ্ছিল তাঁর। ধোনি দায়িত্ব নিয়ে খেলছেন না বলেও অনেকে আঙুল তুলছিলেন। কিন্তু ধোনির আগে ব্যাট করতে না নামা নিয়ে চেন্নাইয়ের এক কর্তা বলেন, “যাঁরা ধোনির সমালোচনা করছেন, তাঁরা জানেন না ও কী বিরাট ত্যাগ করেছে।”

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ধোনির পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে। তাঁর পক্ষে বেশি ক্ষণ ব্যাট করা সম্ভব নয়। পাঁচ বারের আইপিএলজয়ী অধিনায়ক যন্ত্রণা নিয়েই খেলছেন। গত বারের আইপিএলের পর অস্ত্রোপচার হয়েছিল ধোনির। কিন্তু তাতে পা পুরোপুরি সুস্থ হয়নি। উল্টে পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে।

ডেভন কনওয়ে চোট পেয়ে আইপিএল থেকে বাদ গিয়েছেন। তিনি থাকলে ধোনিকে উইকেটকিপিং করতে হত না। তাতে কিছুটা সুবিধা হত ধোনির। কিন্তু সেটাও এ বারে হচ্ছে না। কিন্তু কনওয়ের আঙুলে চোট রয়েছে। ফলে তাঁর পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। সেই কারণেই চোট নিয়েও খেলে যেতে হচ্ছে ধোনিকে।

Advertisement
আরও পড়ুন