IPL 2022

Best moment: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা মুহূর্ত কোনটি

বাউন্ডারি লাইন অতিক্রম করার আগেই কামিন্স বল ছুড়ে দিলেন মাঠের ভিতর। কাছাকাছি ছিলেন মাভি। কামিন্সের ছুড়ে দেওয়া বল ধরলেন অনেকটা লাফিয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ২৩:৩৮
প্যাট কামিন্স।

প্যাট কামিন্স। ছবি: আইপিএল

কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচের সেরা মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন। যা এল রাজস্থান ইনিংসের ১৮ তম ওভারের প্রথম বলে। এই বলেই আউট হলেন রিয়ান পরাগ।

সুনীল নারাইনের বল পুল করেন রিয়ান। নিশ্চিত ছয়। অনেকটা দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নিলেন প্যাট কামিন্স। ক্যাচ ধরার পর শরীরের ভারসাম্য রাখতে পারেনি অজি জোরে বোলার। কিন্তু বাউন্ডারি লাইন অতিক্রম করার আগেই তিনি বল ছুড়ে দিলেন মাঠের ভিতরে। কাছাকাছি ছিলেন শিবম মাভি। কামিন্সের ছুড়ে দেওয়া বল তাঁকেও ধরতে হল অনেকটা লাফিয়ে। শেষ পর্যন্ত কামিন্সের ধরা ক্যাচ সম্পূর্ণ করলেন মাভি।

Advertisement

ফিল্ডিংয়ের দুর্দান্ত বোঝাপড়ায় ৩ বলে ৫ রান করে সাজঘরে ফিরে গেলেন রিয়ান। কামিন্স-মাভির এই যুগলবন্দিকেই কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা মূহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement
আরও পড়ুন