Shane Warne

IPL 2022: শেন ওয়ার্নকে স্মরণ করে শুরু হল এ বারের আইপিএল

শনিবার থেকে শুরু পঞ্চদশ আইপিএল। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শুরু করার আগেই স্মরণ করা হল শেন ওয়ার্নকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ১৯:৫৬
স্মরণ করা হল ওয়ার্নকে

স্মরণ করা হল ওয়ার্নকে ফাইল ছবি

শনিবার থেকে শুরু পঞ্চদশ আইপিএল। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শুরু করার আগেই স্মরণ করা হল শেন ওয়ার্নকে। অস্ট্রেলিয়ার এই স্পিনার প্রয়াত হয়েছেন কিছু দিন আগেই। তাঁকে স্মরণ করা হল প্রথম ম্যাচে।

২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। প্রথম বার বিজয়ী হয়েছিল রাজস্থান রয়্যালস। আক্ষরিক অর্থে ভাঙাচোরা দল নিয়ে খেতাব জিতেছিল ওয়ার্নের দল। ফাইনালে হারায় চেন্নাই সুপার কিংসকে। প্রথম ম্যাচ শুরুর আগে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন সেই দলের যাত্রাপথ দেখানো হয় সম্প্রচারকারী চ্যানেলের তরফে। ফাইনালে জয়ের মুহূর্তও উঠে আসে। কাপ নিয়ে ওয়ার্নের সেই নাচ দেখে অনেকেরই চোখে জল এসেছে।

Advertisement

এ বারের আইপিএলে রাজস্থান নামছে মঙ্গলবার, ২৯ মার্চ। তারা খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলে এ বার এসেছেন রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণের মতো বোলাররা।

Advertisement
আরও পড়ুন