Mohammed Shami

Mohammed Shami: মহম্মদ শামির প্রেমে পড়েছেন পর্ন তারকা?

প্রথম ম্যাচে চার ওভার বল করে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন বাংলার এই জোরে বোলার। ম্যাচের প্রথম বলেই ফিরিয়ে দেন রাহুলকে। পরের দু’টি ওভারেও একটি করে উইকেট নেন তিনি। লখনউকে দু’বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারায় গুজরাত। তাদের পরের ম্যাচ আগামী শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ০৯:২২
প্রথম ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন মহম্মদ শামি।

প্রথম ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন মহম্মদ শামি। ছবি: টুইটার

মহম্মদ শামির প্রেমে কি তিনি হাবুডুবু? আইপিএলে প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা হয়েছেন। স্বাভাবিক ভাবেই প্রচুর প্রশংসাও পাচ্ছেন। শামিভক্তদের তালিকায় এ বার ঢুকে পড়লেন কেন্দ্রা লাস্ট। তিনি আমেরিকার পর্ন তারকা।

এ বারের আইপিএলে নতুন দল গুজরাত টাইটান্স নিলামে নিয়েছে শামিকে। প্রথম ম্যাচে আর এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লোকেশ রাহুল, কুইন্টন ডি’কক এবং মনীশ পাণ্ডের উইকেট তুলে নিয়ে শুরুতেই ঝটকা দিয়েছিলেন শামি। তিনিই ম্যাচের সেরা হয়েছিলেন।

Advertisement

এর পরেই শামিকে নিয়ে টুইট করেন কেন্দ্রা। তিনি শুধু লেখেন, ‘নিঃসন্দেহে অনবদ্য পারফরম্যান্স শামির।’ ব্যাস, ওইটুকুই যথেষ্ট ছিল। কেন্দ্রার এই টুইটই ভাইরাল হয়ে যায়। অনেকেই দুইয়ে দুইয়ে চার করে নেন। বলেন, শামির প্রেমে পড়েছেন কেন্দ্রা।

আরও পড়ুন