IPL 2024

শুভমন নন, অন্য এক জনের ছক্কা দেখে মুখ ঢাকলেন সারা, তবু আড়াল হল না সচিন-কন্যার হাসি

মুম্বইয়ে আইপিএলের প্রায় প্রতি ম্যাচেই ওয়াংখেড়ের গ্যালারিতে থাকছেন সারা। একটি ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ দলের ক্রিকেটারের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত দেখিয়েছে সচিন-কন্যাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:৫৮
picture of Sara Tendulkar

সারা তেন্ডুলকর। ছবি: এক্স (টুইটার)।

আইপিএলের খেলা দেখতে প্রায় রোজই মাঠে আসছেন সারা তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের কন্যা স্বভাবতই মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক জনের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত দেখিয়েছে সচিন-কন্যাকে। হাত দিয়ে মুখ ঢাকতেও দেখা গিয়েছে তাঁকে। সেই ক্রিকেটার কিন্তু শুভমন গিল নন, মুম্বইয়েরও কেউ নন।

Advertisement

শুভমন গিল নয়, মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিংয়ে মজেছেন সারা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধোনি ব্যাট করতে নেমে ছিলেন চেন্নাই সুপার কিংসের ইনিংসের শেষ ওভারে। বোলার ছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তাঁর শেষ চারটি বলের তিনটিতেই ছক্কা মারেন ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের ছক্কার হ্যাটট্রিক দেখে উচ্ছ্বসিত দেখিয়েছে সারাকে। ভাইরাল হওয়া ভিডিয়োয় সারাকে দেখা গিয়েছে, হাত দিয়ে মুখ ঢাকতে। তাতে অবশ্য নিজের হাসি আড়াল করতে পারেননি সচিন-কন্যা। মুম্বইয়ে সমর্থক হয়েও ধোনির ব্যাটিং উপভোগ করেছেন সারা। মুগ্ধ হয়ে দেখেছেন ধোনির একের পর এক ছক্কা।

সারার সঙ্গে শুভমনের সম্পর্কের জল্পনা দীর্ঘ দিনের। কেউই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি। তবু তাঁদের সম্পর্ক নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কমেনি।

Advertisement
আরও পড়ুন