Joni Kauko

ফিনল্যান্ড, ইউরো ভুলে জনি কাউকোর মনে এখন শুধুই এটিকে মোহনবাগান, আইএসএল

গত তিন বছর ডেনমার্কের লিগে খেলেছেন এই মিডফিল্ডার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৯:৪০
সবুজ মেরুন জার্সিতে কাউকো

সবুজ মেরুন জার্সিতে কাউকো টুইটার

ইউরো কাপ, ফিনল্যান্ড এই সব তিন দিনেই অতীত। জনি কাউকোর মাথায় এখন শুধুই আইএসএল, এটিকে মোহনবাগান। টুইট করে সেই বার্তা দিয়েছেন এ বারের ইউরোয় ফিনল্যান্ডের হয়ে খেলা এই ফুটবলার।

আগামী দুই বছরের জন্য এটিকে মোহনবাগানে সই করলেন এই মিডফিল্ডার। সই করে টুইটারে সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘মেরিনার্স, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে’। শুধু টুইট করাই নয়, সবুজ-মেরুন জার্সি পরে একটি ছবিও দিয়েছেন কাউকো। এই টুইট খুব দ্রুত ভাইরাল হয় সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে।

Advertisement

গত তিন বছর ডেনমার্কের লিগে খেলেছেন এই মিডফিল্ডার। বেশ কিছু গোলও রয়েছে তাঁর। এবারের ইউরো কাপে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে নেমেছিলেন। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামের বিরুদ্ধেও খেলেছেন এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে বেশ কিছু গোলও রয়েছে তাঁর। এএফসি কাপের আগে আরও এক ফুটবলারকে সই করিয়ে মাঝমাঠকে আরও শক্তিশালী করে ফেলল এটিকে মোহনবাগান।

Advertisement
আরও পড়ুন