Neymar

Neymar: নেমারের সঙ্গে খেলবে ভারতের শেহজাদ মহম্মদ, কী ভাবে এল সুযোগ

সারা বিশ্বের কয়েক শো প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই শো-তে। সেখান থেকে সাত জন তরুণ ফুটবলারকে বেছে নেওয়া হয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১
কাতারে একটি পাঁচ জনের দলের ম্যাচে নেমারের সঙ্গে খেলবেন শাহজাদ।

কাতারে একটি পাঁচ জনের দলের ম্যাচে নেমারের সঙ্গে খেলবেন শাহজাদ। ছবি: শেহজাদের ইনস্টাগ্রাম থেকে

নেমারের সঙ্গে খেলবে ভারতের শেহজাদ মহম্মদ রফি। নেটমাধ্যমে প্রতিভা খুঁজে নেওয়ার এক প্রতিযোগিতায় অংশ নেয় শেহজাদ। সেই প্রতিযোগিতায় জিতেই এই সুযোগ পাচ্ছে সে।

সারা বিশ্বের কয়েক শো প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই শো-তে। সেখান থেকে সাত জন তরুণ ফুটবলারকে বেছে নেওয়া হয়। তাঁদের মধ্যেই একজন ১৭ বছরের শেহজাদ। কেরলের কান্নুর জেলার শেহজাদের জন্য খুশি তার শহর পাঝায়াঙ্গাদি। কাতারে একটি পাঁচ জনের দলের ম্যাচে নেমারের সঙ্গে খেলবেন শাহজাদ।

Advertisement

এই প্রতিযোগিতায় গত বছরও অংশ নিয়েছিল শাহজাদ। সে বার জিততে পারেনি সে। এ বার জিতল এবং সুযোগ পেল নেমারের সঙ্গে খেলার। ওয়াদিহুদা স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র শাহজাদ। কুয়েতে থাকে তার পরিবার। সেখান থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে।

Advertisement
আরও পড়ুন