Sergio Aguero

Lionel Messi: বার্সেলোনা ছাড়ার আগে বন্ধু, সতীর্থদের সঙ্গে নৈশভোজ সারলেন মেসি

অনেক কম টাকায় খেলতে রাজি হলেও মেসিকে রাখতে পারছে না বার্সেলোনা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৬:১৪
আগুয়েরোর সঙ্গে মেসি

আগুয়েরোর সঙ্গে মেসি ইনস্টাগ্রাম

১৭ বছরের সম্পর্ক শেষ করে বার্সেলোনা ছাড়ছেন লিয়োনেল মেসি। তার আগে শনিবার বন্ধু, নিকট আত্মীয় ও পরিবারের সদস্যদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সের্জিও আগুয়েরো, সের্জিও বুস্কেৎস, জেরার পিকে, জর্ডি আলবারা। মেসির সঙ্গে ছবি নেটমাধ্যমে পোস্ট করেন আগুয়েরো।

আগুয়েরো লেখেন, ‘ভবিষ্যতের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। এই হাসিটা ধরে রেখো।’ ম্যাঞ্চেস্টার সিটি থেকে বার্সেলোনায় নতুন মরশুমে খেলতে এলেও এখনও মেসির সঙ্গে খেলা হয়নি আগুয়েরোর

Advertisement

অনেক কম টাকায় খেলতে রাজি হয়েছিলেন মেসি। তবুও তাঁকে রাখতে পারছে না বার্সেলোনা। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, স্প্যানিশ লিগের নিয়ম অনুসারে মেসিকে সই করানো সম্ভব হয়নি। ক্লাবের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ফুটবলারদের দলে নিতে হবে। অনেক টাকার দেনায় ডুবে থাকা বার্সেলোনার পক্ষে তাই কম টাকায় রাজি হওয়া মেসিকে ধরে রাখা সম্ভব নয়।

শোনা যাচ্ছে, পিএসজিতে প্রাক্তন সতীর্থ নেমারের সঙ্গে খেলতে দেখা যেতে পারে আর্জেন্টিনার এই মহাতারকাকে।

Advertisement
আরও পড়ুন