T20 World Cup

India vs Pakistan: ভারতকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতবে পাকিস্তান, টিয়া পাখি নিয়ে বসেছেন প্রাক্তন পাক পেসার

বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১১ বার মুখোমুখি হয়ে প্রতি বার হেরেছে শোয়েবের দেশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৩:০১
বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। —ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত এবং পাকিস্তান। শুধু তাই নয়, সেই ম্যাচে হেরে যাবেন বিরাট কোহলীরা। বাবর আজমদের টি২০ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।

বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১১ বার (টি২০ এবং একদিনের ক্রিকেট মিলিয়ে) মুখোমুখি হয়ে প্রতি বার হেরেছে শোয়েবের দেশ। এমন ইতিহাস ভুলে এ বারের টি২০ বিশ্বকাপ ফল পাল্টে দেবে বলেই মত প্রাক্তন পেসারের। টি২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। শোয়েব বলেন, “আমার মন বলছে ভারত এবং পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে। তবে হেরে যাবে কোহলীরা।”

Advertisement

১৭ অক্টোবর থেকে শুরু টি২০ বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের মাঠে আয়োজন করা হয়েছে এ বারের বিশ্বকাপ। ১৪ নভেম্বর ফাইনাল খেলা হবে বলে জানিয়েছে আইসিসি। তবে এখনও সূচি প্রকাশ করেনি তারা।

সুপার ১২ পর্বে আট দল ইতিমধ্যেই সরাসরি যোগ্যতা অর্জন করেছে। আরও চার দল তাদের সঙ্গে যোগ দেবে। তবে কোন চার দল যোগ দেবে তা ঠিক হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের শেষে। এখন দেখার একই গ্রুপে থাকা ভারত, পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয় কি না।

Advertisement
আরও পড়ুন