subha ghosh

SC East Bengal: এসসি ইস্টবেঙ্গলের পথে শুভ ঘোষ, কেরল ব্লাস্টার্স ছাড়ছেন এই স্ট্রাইকার

শুভর এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার খবর জানিয়েছে কেরল ব্লাস্টার্স। তবে এখনও এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে সরকারী ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১৭:৪৯
ইস্টবেঙ্গলে শুভ ঘোষ

ইস্টবেঙ্গলে শুভ ঘোষ টুইটার

এসসি ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন শুভ ঘোষ। কেরল ব্লাস্টার্স থেকে লোনে আসতে পারেন তিনি।

কেরলের দলে যাওয়ার আগে মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন এই স্ট্রাইকার। কিবু ভিকুনার কোচিংয়ে। পরের মরসুমে এটিকে মোহনবাগানে যোগ দিলেও কেরলে চলে আসেন শুভ

Advertisement

মঙ্গলবার নেটমাধ্যমে শুভর এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার খবর জানিয়েছে কেরল ব্লাস্টার্স। গত মরসুমে আইএসএল-এ খেলার সুযোগ পাননি শুভ। তবে এখনও এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে সরকারী ভাবে কিছু ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, আদিল খান, রোমিয়ো ফার্নান্দেজ, সেরিনিয়ো ফার্নান্দেজও যোগ দিতে পারেন এসসি ইস্টবেঙ্গলে।

সোমবার অমরজিৎ সিংহ কিয়ামকে সই করিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। এবার সই করতে চলেছেন আরও একঝাঁক স্বদেশী ফুটবলার।

Advertisement
আরও পড়ুন