Saikhom Mirabai Chanu

Tokyo Olympics: পদকজয়ী চানু এবার রুপোলি পর্দায়

ইতিমধ্যেই ইম্ফলের প্রযোজনা সংস্থা সেউতি ফিল্মসের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে চানুর। শোনা যাচ্ছে, চুক্তিপত্রেও সই করে দিয়েছেন চানু।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৪:০৮
মীরাবাই চানু

মীরাবাই চানু টুইটার

টোকিয়ো অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেওয়া মীরাবাই চানুকে নিয়ে এবার তৈরি হতে চলেছে বায়োপিক। মণিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে চানুর অলিম্পিক্সে পদক জয়ের কাহিনি তুলে ধরা হবে এই ছবিতে। কী ভাবে দারিদ্রকে হারিয়ে বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন তাও দেখা যাবে রুপোলি পর্দায়।

ইতিমধ্যেই ইম্ফলের প্রযোজনা সংস্থা সেউতি ফিল্মসের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে চানুর। শোনা যাচ্ছে, চুক্তিপত্রেও সই করে দিয়েছেন চানু।

Advertisement

গত সোমবার নিজের বাড়িতে ফিরেছেন চানু। প্রায় দুই বছর পর। অলিম্পিক্সের প্রস্তুতির জন্য তাঁর বাড়ি ফেরা হত না। তাই দুই বছর পর বাড়ির খাবার খেয়ে ছবি নেটমাধ্যমে দেন চানু। লেখেন, ‘দু’বছর পর বাড়ির খাবার খেলে এমনই হাসি দেখা যায়।’

ইম্ফলে ফিরেছেন চানু

ইম্ফলে ফিরেছেন চানু ফাইল চিত্র

Advertisement
আরও পড়ুন