Tokyo Paralympics 2020

Tokyo Paralympics: প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন অবনী, দ্বিতীয় পদক জিতলেন ভারতীয় শ্যুটার

৫০ মিটার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী লেখারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১১:০২
অবনী লেখারা।

অবনী লেখারা। —ফাইল চিত্র

ইতিহাস গড়লেন ভারতীয় শ্যুটার অবনী লেখারা। একই প্যারালিম্পিক্সে দুটো পদক জিতলেন তিনি। অলিম্পিক্সেও কোনও ভারতীয় প্রতিযোগীর এই কৃতিত্ব নেই। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী। শুক্রবার ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ১৯ বছরের শ্যুটার।

প্যারালিম্পিক্সে প্রথম মহিলা হিসাবে পদক জিতেছিলেন দীপা মালিক। ২০১৬ রিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে এখনও অবধি দু'জন মহিলা প্রতিযোগী পদক এনেছেন, অবনী এবং ভাবিনা পটেল। ভাবিনা রুপো জিতেছিলেন টেবিল টেনিসে।

প্যারালিম্পিক্সে এক ডজন পদক জয় ভারতের। দুটো সোনা, ছ'টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। প্যারালিম্পিক্সে এটাই ভারতের সেরা সাফল্য।

Advertisement

প্রথম মহিলা হিসাবে প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন অবনী। সেই রেকর্ডের সঙ্গে আরও এক সাফল্য তাঁর মুকুটে। একই প্যারালিম্পিক্সে জোড়া পদক। আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে তাঁর কাছে। ৫০ মিটার রাইফেলের মিক্সড প্রতিযোগিতায় খেলতে নামবেন তিনি। সেই ইভেন্টে পদক পেলে একাই তিনটি পদকের মালিক হবেন অবনী।

Advertisement
আরও পড়ুন