Euro Cup 2020

Euro 2020: ফুটবল জীবন কি শেষ হয়ে গেল এরিকসেনের? এমনটাই ইঙ্গিত চিকিৎসকদের

আগে কোনও দিন হৃদরোগের কোনও সমস্যা ধরা পড়েনি তাঁর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১০:৪১
মাঠের মধ্যে ১০ মিনিট চিকিৎসা করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসেনকে।

মাঠের মধ্যে ১০ মিনিট চিকিৎসা করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসেনকে। ছবি: রয়টার্স

হৃদরোগ বিশেষজ্ঞের মতে ক্রিশ্চিয়ান এরিকসেন আর ফুটবল পারবেন না। হৃদ রোগে আক্রান্ত হয়ে থাকলে ইটালিতে ইন্টার মিলানের হয়েও আর খেলার সম্ভবনা নেই তাঁর। এর আগে কোনও দিন হৃদরোগের কোনও সমস্যা ধরা পড়েনি তাঁর।

শনিবার রাতে ফিনল্যান্ড বনাম ডেনমার্কের ম্যাচে হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান এরিকসেন। মাঠের মধ্যে ১০ মিনিট চিকিৎসা করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জ্ঞান ফিরলেও কী কারণে তিনি পড়ে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে হৃদরোগের কোনও সমস্যার কারণে এমন ঘটেছিল। মাঠের মধ্যেই তাঁকে সিপিআর দিয়েছিলেন ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়ের।

Advertisement

হৃদরোগের সমস্যা থাকলে ইটালিতে ফুটবল খেলা নিষিদ্ধ। মিলানের হয়ে খেলেন এরিকসেন। হৃদরোগের কোনও সমস্যা ধরা পড়লে ইটালিতে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। হৃদরোগ বিশেষজ্ঞ স্কট মারে এক সাক্ষাৎকারে বলেন, “ওর ফুটবল কেরিয়ার শেষ বলেই মনে হচ্ছে। ইটালির আইন অনুযায়ী কোনও খেলোয়াড়ের হৃদরোগ থাকলে তাঁকে খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না।”

মারের মতে ইসিজি করার পরেই পরিষ্কার হবে কী কারণে এরিকসেনের এমন হয়েছিল। তবে ১১ বছরের ফুটবল কেরিয়ারে হৃদরোগের কোনও সমস্যা ছিল না তাঁর। হঠাৎ কেন এমন হল তা জানার জন্য উদগ্রীব ফুটবল বিশ্ব।

Advertisement
আরও পড়ুন