Wayne Rooney

Wayne Rooney: প্রশিক্ষক হয়ে ফুটবলারকে কড়া ট্যাকল, ফের বিতর্কে রুনি

নাইটকে অনুশীলন চলাকালীন কড়া ট্যাকেল করেন রুনি। এই নিয়ে ক্লাবের কর্তারা সোমবার কথা বলবেন তাঁর সঙ্গে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৫:০৬
ওয়েন রুনি

ওয়েন রুনি টুইটার

ফের সমস্যায় ওয়েন রুনি। রবিবার তাঁকে দুই মহিলা মডেলের সঙ্গে হোটেলের ঘরে দেখা গিয়েছিল। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল নেটমাধ্যমে। আর এবার ডার্বি কাউন্টির ফুটবলার জেসন নাইটকে ট্যাকল করে আহত করার অভিযোগ উঠল দলের প্রশিক্ষক রুনির বিরুদ্ধে।

অনুশীলন চলাকালীন নাইটকে কড়া ট্যাকল করেন রুনি। এই নিয়ে ক্লাবের কর্তারা সোমবার কথা বলবেন তাঁর সঙ্গে।

Advertisement

খেলা ছাড়ার পরই ডার্বি কাউন্টির প্রশিক্ষকের দায়িত্ব নেন রুনি। তবে ক্লাবের অবস্থা এখন ভাল নয়। আর্থিক সঙ্কটে ভুগছে তারা। এখন দলে রয়েছেন ৯ জন ফুটবলার। তার মধ্যে রয়েছেন দুইজন গোলরক্ষক। এর মধ্যেই অবনমন বাঁচাতে লড়তে হবে রুনির দলকে।

দলের প্রস্তুতিতে খুশি নন রুনি। এর মধ্যে ব্যক্তিগত জীবনেও সমস্যা। সব মিলিয়ে বেশ চাপে ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার।

Advertisement
আরও পড়ুন