দার্জিলিঙের কাছে অথচ নির্জন কোনও পাহাড়ি এলাকার সন্ধান চান, তালিকায় থাকুক ৩ স্থান
একের পর এক হোটেল, শপিং মল মাথা তোলার ফলে শৈলশহর হয়ে উঠেছে বেশ ঘিঞ্জি। সেই কারণেই শহরের প্রাণকেন্দ্রে আর নির্জনতা নেই। ভিড়ভাট্টা এড়িয়ে এমন কোথায় থাকবেন, যেখান থেকে দার্জিলিং শহর ঘোরা যাবে?