SIR Update

এক পাড়া থেকে বেমালুম গায়েব ২৭২ ভোটার? নথি দিয়েও ওঠেনি নাম, তালিকা দেখে ক্ষুব্ধ বাসিন্দারা

কলকাতা পুরসভার ৩২ নং ওয়ার্ডের ২৭২ জনের নামই ‘ডিলিটেড’। বিজেপি বলছে, তৃণমূলের দায়। বামেদের প্রশ্ন, বামপন্থীদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে না তো!

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৯:০৩
Advertisement

নাম আছে, না নেই? গোটা বাংলা জুড়ে এখন ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন। নিবিড় সংশোধনের পর, ২৮ ফেব্রুয়ারি, প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার পরেই কলকাতা পুরসভার ৩২ নং ওয়ার্ডের ২৭২ জন বাসিন্দা খেয়াল করেছেন যে, তাঁদের নাম বেমালুম গায়েব। তাঁরা আছেন, আছে তাঁদের নথিপত্রও। তবু কমিশনের চোখে তাঁরা ‘ডিলিটেড’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement